‘ইয়া আলি’ থেকে ‘বোঝে না সে বোঝে না’, জুবিনের গান নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে জুবিন গর্গ আর ‘ইয়া আলি রহম আলি…’ সমার্থক। গ্যাংস্টার সিনেমার এই একটি গান এক আঞ্চলিক অহমীয়া শিল্পীকে সারা ভারতের সিনেপ্রেমী, সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছিল। গ্যাংস্টার সিনেমায় অভিনয় করে সাইনি আহুজা এবং কঙ্গনা রাউত যতখানি জনপ্রিয়তা পেয়েছিলেন তার দ্বিগুন ভালবাসা পেয়েছিল জুবিন। ১৯ সেপ্টেম্বর চলে গেলেন শিল্পী। শেষ হল একটি যুগের। যারা নয়ের দশকে বেড়ে ওঠা মানুষ তাঁদের আজ মন খারাপের দিন। এক এক করে সদ্য ত্রিশ পেরোনো মানুষগুলোর জীবন থেকে কৈশোরের মিষ্টি গন্ধ মাখা পর্বগুলো হারিয়ে যাচ্ছে যে। ‘ইয়া আলি রহম আলি’র পর আর পিছু ফিরে তাকাতে হয়নি জুবিনকে। এরপর জুবিন গর্গ গান করেছেন ‘নমস্তে লন্ডন’-এ ‘দিলরুবা’, ‘কাঁটে’ ছবিতে ‘রামা রে’, ‘ক্রিশ-৩’ ছবিতে ‘দিল তু হি বতা’, ‘ঝুম বরাবর ঝুম’ সিনেমায়।

বলিউড তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। অসমের শিল্পী রাতারাতি হয়ে উঠেছিলেন সঙ্গীতপ্রেমীদের হার্টথ্রব। এরপর দীর্ঘ সময় বলিউডে রাজত্ব তাঁর। কিন্তু পরের দিকে রূপোলি জগৎই হয়ে উঠেছিল চোখের বালি। তাই পরবর্তীতে আর বলিউডে থাকতে চাননি তিনি। বারবার নানা সময় তিনি বলিউড নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন জুবিন। জানিয়েছেন বলিউড অনিহার কথা। তাই সময়েরর সঙ্গে নিজের ভাষায় গান হয়ে বেরিয়েছে তাঁর কণ্ঠ থেকে। জুবিন গর্গকে বলা হত উত্তর পূর্ব ভারতের রাজপুত্র। মেঘালয়ে জন্ম তাঁর। ৪০টি ভাষায় অন্তত ৩৮ হাজার গান গেয়েছে। বাজাতে পারতেন ১২ রকমের বাদ্যযন্ত্র। একের পর এক বিহু গান তাঁকে সাম্প্রতিক সময়েও নিয়ে গিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে।

বলিউড যাকে মাথায় তুলে নিয়েছিল সেই বলিউডকেই আর ভাল লাগছিল না জুবিনের। দীর্ঘ দু দশক রুপোলি জগতে চুটিয়ে রাজত্ব তাঁর, তারপর আচভমকায় উধাও। বলিউডের কোনও অনুষ্ঠানে তাঁকে দেখা যেত না। কোনও রিয়্যালিটি শোন, কোনও সিনেমার গান কোথাও জুবিনের নাম নেই। দশকের পর দশক ধরে ইয়া আলি রহম আলি শুনতে অভ্যস্ত অনুরাগীদের মনে জমছিল অভিমান। কিন্তু জুবিন নিজেই জানিয়েছিলেন কেন তিনি আর গাইলেন না বলিউডে। জুবিন একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি পাহাড়ের মানুষ। মুম্বইয়েই অর্ধেক জীবন ট্র্যাফিক জ্যামে হারিয়ে যায়।’ মুম্বইয়ের পরিবেশ, জল হাওয়ায় তাঁর দম বন্ধ হয়ে আসে ব্বলে জানিয়েছিলেন। তাই স্থির করে নিয়েছিলেন বলিউডে কাজ কমিয়ে দেবেন। বলিউডে জুবিনের গাওয়া শেষ গান ‘ক্রিশ-৩’-এর ‘দিল তু হি বতা’।

শুধুমাত্র বলিউড ইন্ডাস্ট্রি জুবিনের বোঝে না সে বোঝে না পিইয়া রে পিয়া রে গানের জন্যও ব্বাংলা ইন্ডাস্ট্রি তাঁকে ভুলবে না। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমার ‘পিয়া রে, পিয়া রে’ এবং এবং ‘প্রেম আমার’ সিনেমার ‘বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না’ বাংলায় জুবিনকে নিয়ে গিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে। ‘পরান যায় জ্বলিয়া রে’ সিনেমার ‘চোখের জলে’ গানটিও জুবিনের কণ্ঠে সুপারহিট হয়েছিল। দেব অভিনীত ‘মন মানে না’ ছবিটির টাইটেল ট্রাক এবং ‘চোখে চোখে কথা বলো’ গানও জুবিনেরই কণ্ঠে। এছাড়াও ‘পাগলু’ সিনেমার ‘প্রেম কি বুঝিনি’, ‘বলো না তুমি আমার’ সিনেমার ‘আয়না মন ভাঙা আয়না’, ‘দুজনে’ ছবির ‘বধুয়া’ একের পর এক হিট গান গেয়েছেন জুবিন গর্গ।

অ্যাডভেঞ্চার প্রেমী ছিলেন জুবিন। সেই অ্যাডভেঞ্চারই কাড়ল জীবন। নর্থ ইস্ট  ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গর্গ। সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাণ বাঁচাতে স্বনামধন্য শিল্পীকে আইসিইউতে স্থানান্তরিত করে। কিন্তু শেষ রক্ষা হল না। চলে গেলেন জুবিন বরঠাকুর, ভক্তদের প্রিয় জুবিন গর্গ।

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও