জুবিনের মৃত্যু নিছক দুর্ঘটনা? তদন্তে নামছে CID, কার কার বিরুদ্ধে এফআইআর দায়ের?

ইতিমধ্যেই নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত এবং গায়কের ব্যবস্থাপক সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে মরিগাঁও থানায় একটি FIR দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে উঠছে নানা প্রশ্ন! সিঙ্গাপুরে গিয়ে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘ইয়া আলি’ গায়কের। তাঁর মৃত্যুর পর কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একবার দেখা গিয়েছে, গায়ক লাইফ জ্যাকেট পরে সমুদ্রে সাঁতার কাটছেন, আবার এক সময়ে লাইভ জ্যাকেট পরে অস্বস্তি হওয়ায় তা জাহাজে খুলে রেখে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছেন। অনেকে দাবি করেছেন এই কারণে মারা গিয়েছেন গায়ক। যদিও প্রকৃতার্থে স্কুবা ডাইভিং-এর সময়ে হঠাৎই শ্বাসকষ্ট অনুভব করেন গায়ক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে পারফরম্যান্সের জন্যে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন গর্গ।

আজ তাঁর গান গাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ। জুবিনের মৃত্যুর পর নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এদিকে গায়কের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এবং শনিবার রাতে দিল্লি ফিরবে তাঁর দেহ। রবিবার সকালে তাঁকে অসমে নিয়ে যাওয়া হবে। তবে অসম সরকার জুবিন গর্গের মৃত্যুর তদন্ত করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যেই নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত এবং গায়কের ব্যবস্থাপক সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে মরিগাঁও থানায় একটি FIR দায়ের করা হয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “অসম পুলিশ জুবিন গর্গের মৃত্যুর তদন্ত করবে। মহন্ত, শর্মা এবং শেষ মুহূর্তে গায়কের সঙ্গে যারা উপস্থিত ছিলেন সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের প্রিয় জুবিন গর্গের দুর্ভাগ্যজনক এবং অকাল মৃত্যুতে শ্রী শ্যামকানু মহন্ত এবং শ্রী সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। আমি DGPAssamPolice-কে সমস্ত এফআইআর সিআইডিতে স্থানান্তর করার এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একটি সমন্বিত মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছি।”

এমনও খবর প্রকাশিত হয়েছে যে মৃত্যুর আগের রাতে গায়ককে একটি পার্টিতে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার সিঙ্গাপুরে “লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে” গর্গের মৃত্যু হয়েছে। অসমের মুখ্যমন্ত্রীর মতে, সিঙ্গাপুরের কর্তৃপক্ষও তাদের তদন্ত শুরু করেছে, “কারণ ঘটনাস্থল ভারত নয়। অসম সরকার তদন্ত করবে যে গায়ককে অসম থেকে ভুল উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল কিনা। মৃত্যুকালে জুবিনের বয়স হয়েছিল ৫২ বছর। গর্গের শেষকৃত্য আগামিকাল সম্পন্ন হবে। তাঁকে জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্যে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে রাখা হবে। এদিকে গায়কের ভক্তরা দাবি করেছেন অসমের ভূমিপুত্রের স্মৃতিসৌধ নির্মাণ করতে। তবে জনগনের দাবি মেনে বিষয়টি বিচার বিবেচনা করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের