চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৫ অগস্ট ইস্তফা দেননি হাসিনা, বিস্ফোরক দাবি বঙ্গবন্ধু কন্যার আইনজীবীর

আন্তর্জাতিক ডেস্ক: গণঅভ্যুত্থানের জন্য ২০২৪ সালের ২৪ আগস্ট পদত্যাগ করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কথা গোটা বিশ্ব জানে। কিন্তু সম্প্রতি শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মহম্মদ আমির হোসেন করেছেন বিস্ফোরক দাবি। বলেছেন গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করেননি হাসিনা। তাঁর এই মন্তব্যে শুরু হয়েছে চর্চা।

বঙ্গবন্ধু কন্যার আইনজীবী বলেছেন, ‘গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করেননি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন।” রবিবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় এই দাবি করেছেন হম্মদ আমির হোসেন। নাহিদ ইসলাম গত বছত জুলাই-আগস্টে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৪৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।

আমির হোসেন জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন। আমির বলেন দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল ২০২৪ সালের ৩ আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি। এমনকি তিনি এটাও জানান যে সেই সময়ে বাংলাদেশের উত্তপ্ত এ আন্দোলনের পেছনে হাত ছিল দেশি-বিদেশি শক্তির। তাঁর আরও দাবি, মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়ার পিছনে ছিল দেশি-বিদেশি শক্তির ইন্ধন। তবে এদিন প্রসিকিউশন স্টেট ডিফেন্সের কথার পরিপ্রেক্ষিতে আপত্তি জানান। আমির বলেন তিনি ইউনূসকে বিরুদ্ধে কোনও খারাপ কথা বলতে চান না তবে জেরার কারণে এই কথাগুলি বলতে বাধ্য হচ্ছেন। তাঁর কথায় শেখ হাসিনা আন্দোলন দমনে হেলিকপ্টার বা মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি। উল্টে হাসিনা চেষ্টা করেছেন মূলত গণ্ডগোল ও শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সমস্ত চেষ্টা করতে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর  থেকে এখনও পর্যন্ত হাসিনা ভারতেরই অবস্থান করছেন।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ