আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্যাংরায় অভিজাত আবাসনে ২৫ তলা থেকে ঝাঁপ তরুণীর! কারণ কি অবসাদ?

নিজস্ব প্রতিনিধি : ট্যাংরায় অভিজাত আবাসনের নিচ থেকে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার। আবাসনের ২৫ তলা থেকে ঝাঁপ দিয়ে তরুণী নিচে পড়ে যান। মৃতের নাম গরিমা লাহা। পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন বছর ২৬-র ওই তরুণী।

জানা গিয়েছে, ট্যাংরায় অভিজাত আবাসনের ২৫ তলা থেকে ঝাঁপ দেন বছর ২৬-র তরুণী গরিমা লাধা। বিগত কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ওই অভিজাত আবাসনে বাবা, মা ও বোনের সঙ্গেই থাকতেন ওই তরুণী। ঘরের জানলা দিয়ে নিচে ঝাঁপ দিয়েছেন বলে মনে করা হচ্ছে। যে ঘরে ওই তরুণী ছিলেন, সেই ঘরের দরজা বন্ধ ছিল ভিতর থেকে। ফলে ওই তরুণী নিজেই ঝাঁপ দিয়েছেন বলে মনে করছে পুলিশ। সোমবার সকালে জোরে আওয়াজ শুনে ছুটে আসেন আবাসনের লোকেরা। তাঁরাই এসে দেখেন আবাসনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ওই আবাসনের ২ নম্বর টাওয়ারে থাকতেন তিনি।

এই মুূবর্তে কোথাও কর্মরত ছিলেন না ওই তরুণী। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে। বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। নিজের মতো একাই থাকতেন ঘরে। কারও সঙ্গে খুব বেশি কথা বলতেন না। তরুণীর ঘর থেকে তাবিজ উদ্ধার করেছে পুলিশ। দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাছানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। গোটা ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ