ঠিক যেন শোলে, প্রেমিকার বিয়ে আটকাতে হাইটেনশন টাওয়ারের মাথায় চড়লেন যুবক!

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায় ‘শোলে’ ছবির বিখ্যাত দৃশ্যের অনুরূপ একটি অনন্য ঘটনা প্রকাশ পেয়েছে। ছাপার থানা এলাকার কাশেমপুর গ্রামে এক যুবক তার বান্ধবীর বিয়ে অন্যত্র স্থির হয়েছে বলে ক্ষুব্ধ হয়ে বিদ্যুতের উঁচু খুঁটিতে উঠেছিলেন। ওই যুবকের নাম অর্জুন। খুঁটিতে উঠে ওই যুবক রীতিমত হুমকি দিয়ে বলেছিলেন, যদি প্রেমিকার সঙ্গে তাঁর বিয়ে না হয়, তাহলে তিনি আত্মহত্যা করবেন। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই, বিপুল সংখ্যক গ্রামবাসী জড়ো হয়ে যান। অর্জুনের পরিবারও অসহায় হয়ে কাঁদতে থাকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শেষ পর্যন্ত ওই যুবককে নিচে নেমে আসতে রাজি করানোর চেষ্টা করেন।  

পুলিশের সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, অবশেষে যুবকের প্রেমিকা হাজির হন। যুবক আবার ভালবেসে প্রেমিকাকে 'বাসন্তী' বলে ডাকতেন। তিনি আসার পর , তাকে ঘটনাস্থলে ডাকতে হয়েছিল। প্রেমিকাকে দেখেই অর্জুনের অভিমান গোলে জল হয়ে যায় এবং তিনি বিদ্যুতের খুঁটি থেকে নেমে আসেন। এরপর পুলিশ তাঁকে নিরাপদে থানায় নিয়ে যায় এবং তার মেডিক্যাল চেকআপ করায়। পুলিশ সূত্রে খবর, অর্জুন নয়ডার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। দীর্ঘদিন ধরে ওই গ্রামেরই এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। অর্জুন দাবি করেন যে তিনি তরুণীর সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজও করেছেন। কিন্তু এখন 'বাসন্তী'র পরিবার অন্য এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক করেছে। ৬ অক্টোবর বিয়ের দিন ঠিক হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে অর্জুন এই পদক্ষেপ করেন। 

পুলিশ আধিকারিক রবি শঙ্কর মিশ্র বলেছেন যে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশ খবর পায় যে এক যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে বিয়ের দাবি করছে। স্টেশন অফিসার এবং পুলিশ বাহিনী তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। অনেক চেষ্টা এবং আবেদনের পরেও কাজ না হলে ডাকা হয় প্রেমিকাকে। তিনি  বোঝানোর পর, অর্জুন শেষ পর্যন্ত নিরাপদে নেমে আসেন। পুলিশ উভয় পরিবারকে বসিয়ে আলোচনা করে এবং বিষয়টি সমাধান করে নেওয়ার পরামর্শ দেয়। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট