ক্যারিবিয়ান সিরিজের জন্য ভারতের টেস্ট দল ঘোষিত, নেই বাংলায় অভিমুন্য

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্যারিবিয়ান সিরিজের জন্য ভারতের টেস্ট দল ঘোষণা হল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। প্রত্যাশামতো এই টেস্ট সিরিজের অধিনায়ক শুভমন গিল। সহ অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাদেজা। এই টেস্টের দলের ঘোষণায় রয়েছে একাধিক চমক।

জানা গিয়েছে, বাংলায় ক্রিকেটার অভিমুন্য ঈশ্বরণকে হারানোর কথা বলা হয়েছিল। কিন্তু কথা দিয়েও দলে রাখা হয়নি অভিমন্যুকে। চোট সারিয়ে ফিরতে পারেননি ঋষভ পন্থ। দলে জায়গা পাননি শ্রেয়স আইয়ার ও পেসার আকাশদীপ। এই টেস্ট সিরিজের দলে জায়গা করেছেন, শুভমন গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা ( সহ অধিনায়ক), কে এল রাহুল, দেবদত্ত পারিক্কল, সাই সুদর্শন, জসপ্রীত বুমরাহ, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল নীতিশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেট কিপার), মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব।

ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ানদের টেস্ট সিরিজে এগিয়ে ভারতই। ভারতের মাটিতে ১৯৮৩ সালে ক্লাইভ লয়েডের নেতৃত্বে টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপর থেকে ভারতের বিরুদ্ধে খেলতে নেমে চারটি টেস্ট সিরিজ হারতে হয়েছিল ক্যারিবিয়ানদের। ১৯৮৭ এবং ১৯৯৪ সালে সিরিজ ড্র হয়েছিল। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলে অবসর ঘোষণা করেছিলেন সচিন তেন্ডুলকার।

ভারতের সঙ্গে খেলার জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজও। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক  রস্টন চেজ। জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, অ্যালিক অ্যাথানেজ, জন ক্যাম্পবেল, তেজনারাইন চন্দ্রপল, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইলমাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়ের এবং জেডেন সিলস।

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল