চতুর্থীতে নিজের লেখা ও সুর করা গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাজ্যবাসীকে শারদ শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বোধন দিয়ে শুরু হবে মায়ের পুজো। কিন্তু মহালয়ার পর থেকেই মণ্ডপে মণ্ডপে জমেছে দর্শনার্থীদের ভিড়। পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই এক মুহূর্ত দেরি করতে রাজি নয় আম বাঙালি। উৎসবের শহর কলকাতায় এখন দুর্গাপুজোর আমেজে ভরপুর। মণ্ডপে মণ্ডপে এখন শুধুই আগমনির বার্তা।

মহা চতুর্থীতেও একাধিক পুজোমন্ডপে ভিড় জমতে শুরু করেছে। এই আবহের মধ্যেই অনুরাগীদের জন্য বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থীর দিন নিজের লেখা ও সুর করা একটি গান সমাজমাধ্যমে শেয়ার করেছেন। এক্সপোস্ট করে তিনি সেই গানের কথা ও সুর দিয়ে একটি ভিডিও বানিয়ে শেয়ার করেছেন। প্রথম থেকে রাজ্যবাসীকে শারদীয়ার আন্তরিক শারদ শুভেচ্ছা জানিয়ে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন সকলের সঙ্গে তার লেখা ও সুর করা এবং তৃষা পাড়ুইয়ের গাওয়া গানটি শেয়ার করছেন। এর আগেও তিনি নিজের লেখা গান ও সুর দেওয়া গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

শুক্রবার ভিডিওটি শেয়ার করতেই ভাইরাল হয়েছে। ভিডিও শেয়ার করার সঙ্গে তিনি লিখেছেন,“আমার আঁখির উচ্ছ্বাসে, আমি হাসি প্রত্যুষে। নতুন সাজে নতুন ভোরে, জ্বলবে আলো সবার ঘরে। ” সকলকে জানাই মহাচতুর্থী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং তৃষা পাড়ুই এর গাওয়া পুজোর একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি।

 

বাংলা জুড়ে দেবীর আগমন বার্তা আরও একধাপ বেড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট। সকলকে নিজের গান দিয়েই শুভেচ্ছা জানান তিনি।

 

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক