গোরাবাজার তরুণ দলের ভাবনায় জগদীশ্বরীর শান্তির কলস

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : পুজোতে অসুর হচ্ছে বৃষ্টি। পুজোর সময় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে বলে, বাঙালি প্রতিমা দর্শণে বের হবে না? করোনার সময়েও মুখে মাস্ক নিয়ে অনেকেই পুজো মণ্ডপে গিয়েছেন, সেখানে বৃষ্টি তো কোন ছাড়। কলকাতাতে মহালয়ার পর থেকেই দর্শনার্থীরা নেমে পড়েছে ঠাকুর দেখতে। জেলাতেও পিছিয়ে নেই মানুষ। কলকাতাতে যেমন চলে থিমেপ লড়াই, জেলাতেও তেমন থিমের পুজো শুরু হয়ে গিয়েছেস অনেক আগেই।

বহরমপুরের গোরাবাজার তরুণদলে গেলে হঠাৎ করে অবাক হয়ে যেতে হবে। এখানে রাস্তার ওপরেই পরে রয়েছে একটি কলস। তারমধ্যে প্রবেশ করলে দেখা যাবে প্রতিমা। বহরমপুরের এই পুজো ৫০ বছরে পা দিয়েছে। বহরমপুরের গোরাবাজার তরুণদলের থিম জগদীশ্বরীর শান্তির কলস। এই কলস দিয়েই প্রবেশ করতে হবে মণ্ডপে। সাবেকি সাজে মা এসেছেন এই মণ্ডপে।

এই পুজোয় যেমন থিমের চমক রয়েছে। তেমন পুজো উদ্যোক্তাদের সম্প্রীতির পাঠ আলাদা বার্তা দিচ্ছে। কারণ এই মণ্ডপ তৈরি করেছেন এক সংখ্যালঘু শিল্পী। বিভেদের মাঝেই সম্প্রীতির বার্তা দিয়ে পুজো করছে এই পুজো কমিটি। মণ্ডপসজ্জায় রয়েছেন একজন সংখ্যালঘু শিল্পী। দুর্গা প্রতিমা গড়েছেন এক হিন্দু মৃৎশিল্পী আর আলোকসজ্জা আদিবাসী শিল্পীর। বিভেদের মাঝে ঐক্যের বার্তা দিতেই প্রতিবছর বিভিন্ন থিমে মণ্ডপ সাজিয়ে তোলে তরুণ দল। এবারও তাদের মাটির কলস দর্শকদের আকর্ষণ করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। পুজোর কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, এবার সুবর্ণজয়ন্তী বর্ষে তাঁদের বাজেট সাড়ে চার লক্ষ টাকা। ১৩২টি পরিবার এই পুজোর সঙ্গে জড়িত।

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়