প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছে স্ত্রী, হেলিকপ্টারে চেপে নতুন বউ আনলেন স্বামী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাড়িতে স্বামী ও সন্তানদের রেখে প্রেমিকের হাত ধরে চলে গিয়েছেন স্ত্রী। বিরহে দিন না কাটিয়ে দ্বিতীয়বার বিবাহ করেছেন স্বামীও। এখানেই শেষ নয়, দ্বিতীয়াকে নিয়ে হেলিকপ্টার করে বাড়ি ফিরেছেন এক ব্যক্তি। অভিনব কায়দায় নব বধূর গৃহপ্রবেশ দেখতে ভিড় জমে গিয়েছিল মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির কাঠাদিয়া গ্রামে।

জানা গিয়েছে, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামের বাসিন্দা সাথী আক্তার। ১০ বছর আগে কামাল হোসেনের সঙ্গে বিবাহ হয়।  ওই দম্পতির রয়েছে দুটি কন্যাসন্তান। কিন্তু তারপরেও নতুন করে সম্পর্কে জড়িয়েছেন সিপাহিপাড়া এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে। বিষয়টি জানতে পেরে স্ত্রী সাথীকে তালাক দিয়েছেন কামাল। বাড়িতে স্বামী সন্তানদের রেখে প্রেমিকের হাত ধরে চলে গিয়েছেন সাথী। সুত্রের খবর, এই ঘটনায় রাগ ও অভিমান থেকেই নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন কমল হাসান। দ্বিতীয়বার বিয়ে করতে ছোট মেয়েকে কোলে নিয়ে বরের সাজে হেলিকপ্টার করে শ্বশুরবাড়ি গিয়েছিলেন তিনি। বিয়ে করে নববধূকে সঙ্গে নিয়ে হেলিকপ্টার করেই ফিরে এসেছেন।

কামাল হোসেন জানিয়েছেন, দেশে পুরুষ নির্যাতনের কথা কেউ ভাবে না। তার অর্থের অভাব ছিল না। স্ত্রী সন্তানকে বাড়িতে রেখে টাকার জন্য বাইরে দীর্ঘদিন কাজ করতে হত। কিন্তু স্ত্রী নতুন সম্পর্কে জড়িয়েছেন। বাড়ি ছেড়ে চলে গেছে প্রেমিকের হাত ধরে। তাই অভিমানে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত। তার দ্বিতীয় স্ত্রী পুরো বিষয়টি জানেন। দুই সন্তানের দায়িত্ব নিতে ওর রাজি হয়েছেন তিনি। এলাকায় চমক দিতেই হেলিকপ্টার ভাড়া করে শ্বশুর বাড়ি থেকে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরেছেন। হেলিকপ্টার করে নতুন বউ বাড়ি এসেছে বিষয়টি দেখতে ভিড় জমিয়েছিল বহু মানুষ। নতুন করে সংসার করার ভাবনার পরেই হেলিকপ্টার ভাড়া করেছিলেন তিনি।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪