মেয়র সুভাষের স্মৃতিবিজড়িত চেয়ার সাজাল কলকাতা পুরসভা

জন্ম ওড়িশার কটকে হলেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের অনেকটা অংশ কেটেছিল বাংলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্ম ওড়িশার কটকে হলেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের অনেকটা অংশ কেটেছিল বাংলায়। যার মধ্যে ছাত্রজীবনের বেশিরভাগ সময় কাটে কলকাতাতে। ১৯৩০ সালের ২২ অগস্ট থেকে ১৯৩১ সালের ১৫ এপ্রিল পর্যন্ত কলকাতার মেয়র ছিলেন সুভাষচন্দ্র বসু। ২৩৬ দিন মেয়রের মত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। কলকাতা পুরসভার মেয়র থাকলেও, তাঁর কর্মকাণ্ডের ছাপ রয়ে গিয়েছে পুরসভার ইতিহাসে, রয়েছে সুভাষচন্দ্র বসু ব্যবহৃত চেয়ার। সেই চেয়ারকে দেখা যায় কলকাতা পুরসভায় মেয়রের অফিসে ওঠার সিঁড়ির পাশে।

রবিবার নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী। গোটা দেশজুড়েই পালিত হচ্ছে ‘দেশনায়ক’-এর জন্মদিন। ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ ভাবে সাজানো হয়েছে নেতাজির ব্যবহার করা চেয়ারটি। পরাধীন ভারতে কলকাতার মেয়র ছিলেন সুভাষচন্দ্র বসু। স্বাধীনতার পর নেতাজির স্মৃতিবিজড়িত চেয়ারটি কলকাতা পুরসভার অধীনে রাখা হয়। এ বছর নেতাজির ১২৫-তম জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ ভাবে সাজানো হয়েছে ওই চেয়ারটি। কলকাতা পুরসভার তরফে চেয়ারটি’র সঙ্গে রাখা হয়েছে নেতাজির একটি মূর্তি। কলকাতা পুর প্রশাসনের পক্ষে সারা বছর রক্ষণাবেক্ষণ করা হয় চেয়ারটি। যা আজকের বিশেষ দিনের কথা মাথাতে রেখেই সাজানো হয়েছে বলে জানা গিয়েছে।

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল