আট গোলের থ্রিলার, পরাজিত মেসির মায়ামি

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি GOAT, অর্থাৎ ‘গ্রেটেস্ট অফ অলটাইম‘। আজ তিনিও হতাশ। দৃশ্যটা ছিল এমন,  শেষ বাঁশি বাজার পর ড্রেসিংরুমের দিকে চললেন লিওনেল মেসি। কোনওদিকে নজর নেই, একেবারে নিজের মতো করে সেই চলা। যত দ্রুত হাঁটা যায় তত তাড়াতারি হেঁটে মেসি চলে গেলেন ড্রেসিংরুমে। চোখেমুখে হতাশা স্পষ্ট। ফেরার পথে কারও সঙ্গে হাত মেলানো কিংবা শুভেচ্ছা বিনিময়ও করেননি। আসলে টানা দ্বিতীয় ম্যাচে গোল পাননি মেসি। সেটাই সম্ভবত হতাশ করেছে মেসিকে। সে বিষয়ে স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও দলের হার যে তাঁকে বিপর্যস্ত করে তুলেছে তা এক প্রকাশ পরিষ্কার। মেসি মাঠে থাকতেও আট গোলের থ্রিলারে শেষ পর্যন্ত হেরেছে তাঁর দল ইন্টার মায়ামি।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আজ ১ অক্টোবর অনুষ্ঠিত হল মেজর লিগ সকারের (এমএলএস)। সেই ম্যাচে মায়ামিকে ৫-৩ গোলে হারিয়েছে শিকাগো ফায়ার। এর ফলে ২০১৭ সালের পর এই প্রথম এমএলএসের প্লে–অফ নিশ্চিত করেছে শিকাগো ফায়ার। পরাজয়ের ফলে টানা দ্বিতীয় এমএলএস সাপোটার্স শিল্ড জয়ের সুযোগ সম্ভবত হারাল মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়নের রাস্তা হল সহজ। এবার তারা নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই ৬৬ পয়েন্ট নিয়ে সাপোটার্স শিল্ড জিতবে। ৩২ ম্যাচে ফিলাডেলফিয়া সংগ্রহ করেছে ৬৩ পয়েন্ট। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ মায়ামি নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেও ৬৫–এর বেশি পয়েন্ট হবে না।

প্রথমার্ধে ৩-১ গোলে পিছিয়ে ছিল মায়ামি। ১১, ৩১ ও ৪৩ মিনিটে শিকাগোর হয়ে গোল করেন ডি’আভিলা, জোনাথন ডিন ও রোমিনিগুয়ে কৌয়ামে। অন্যসিকে মায়ামির হয়ে ৩৯ মিনিটের মাথায় গোল করেন রোমান আভিলেস। বিরতির পর লুই সুয়ারেজের জোড়া গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মায়ামি। ৫৭ ও ৭৪ মিনিটে গোল করেন উরুগুয়ে কিংবদন্তি। কিন্তু ৮০ মিনিটে জাস্টিন রেনল্ডসের গোল এবং এর ৩ মিনিট পর ব্রায়ান গুতিরেজের দূর্দান্ত গোলে জয় ছিনিয়ে নেয় শিকাগো।

প্রথমার্ধে মেসি চেষ্টা করেছিলেন। তাঁর একটি শট পোস্টে লাগে। পেয়েছিলেন দুটি দুটি ফ্রি কিকও। কিন্তু কাজে লাগাতে পারেননি। কার্যত হারের দায় নিজের কাঁধে তুলে নিয়ে মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো বলেছেন, ‘প্রথমার্ধে যেভাবে খেলতে চেয়েছি, সেই পরিকল্পনা কাজে লাগেনি। এই হারের দায় সম্পূর্ণভাবে আমার।’

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি