যুবকের মুখে ‘নিষিদ্ধ বাজি’ ছোঁড়ার অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে, আটক অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, মাড়গ্রাম : ঠাকুর বিসর্জন দেখতে গিয়ে ভিলেজ পুলিশের (Village police) কাছে হেনস্তার শিকার যুবক। হেমন্ত বাগদি (Hemanta Bagdi)  নামে ওই যুবকের মুখে নিষিদ্ধ বাজি ভরে দেওয়ার অভিযোগ উঠেছে এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মাড়গ্রামের চাঁদপাড়ায়। অভিযুক্ত ভিলেজ পুলিশকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, দশমীর দিন স্ত্রীকে নিয়ে প্রতিমা বিসর্জন দেখতে গিয়েছিলেন বছর ২৪-র হেমন্ত বাগদি। সেই সময় অভিযুক্ত ভিলেজ পুলিশ নিষিদ্ধ বাজি ওই যুবকের মুখে জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। ওই বাজি মুখের মধ্যেই ফেটে যায়। স্থানীয়রাই তাঁকে গুরুতর জখম অবস্থায় রামপুরহাট হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। কিন্তু কী কারণে বাজি ফাটানো হয়েছে তা জানা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে নিষিদ্ধা বাজি নয়, সম্ভবত কালিপটকা ফেটেছে। কিন্তু কেন ওই ভিলেজ পুলিশ এই ঘটনা ঘটিয়েছেন, তা জানাতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওই যুবক জখম হওয়ার পরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। সেই সময় বিসর্জনের মিছিল বন্ধ করে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মাড়গ্রাম থানার পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।  এই ঘটনার পিছনে ব্যক্তিগত আক্রোশ রয়েছে নাকি অন্য কোনও কারণ তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। জখম যুবকের পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রামপুরহাট হাসপাতালেই চিকিৎসা চলছে হেমন্ত বাগদির। এখনো তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

ফের বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স-প্যাঁটরা নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

বলিউডে নিষিদ্ধ হওয়ার পর প্রথম জনসমক্ষে রণবীর, ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন নায়ক

হাতি ও গন্ডারের লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ গেল মাহুতের সহযোগীর

মোথাবাড়ি কাণ্ডের গ্রেফতার আরও ১৫, তদন্তে গতি NIA-র

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক