যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আবহের মধ্যেই ফের সংঘাতের আশঙ্কা ঘনিয়ে এসেছে। হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উত্তেজনা। এই পরিস্থিতিতে প্রণালিটি দ্রুত পুনরায় চালু করার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আন্তর্জাতিক এই নৌপথ সচল রাখতে আমেরিকা প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (২৬ মে) ফরাসি সংবাদ সংস্থা এএফপি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বর্তমানে ভারত সফরে রয়েছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। তিনি জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘হরমুজ প্রণালি অবশ্যই খুলে দিতে হবে। যেকোনো পরিস্থিতিতেই এই নৌপথ সচল রাখা অত্যন্ত জরুরি।’ পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের অবরোধের প্রসঙ্গ তুলে রুবিও বলেন, ‘বর্তমানে সেখানে যা ঘটছে, তা সম্পূর্ণ বেআইনি এবং বৈশ্বিক অর্থনীতির জন্যও মারাত্মক হুমকি।’

আরও পড়ুন: লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ করেই বেড়ে যায় এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়। পরবর্তীতে গত ৮ এপ্রিল থেকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সোমবার দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে নতুন করে মার্কিন হামলার পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এই অবস্থায় মার্কিন বিদেশমন্ত্রীর কড়া মন্তব্য মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’