উৎসবের মেজাজে বাঙালি, টিআরপিতে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর, কে হল সেরা ধারাবাহিক?

প্রথম স্থানে রয়েছে জি বাংলার পরিণীতা, দ্বিতীয় স্থানে রয়েছে পরশুরাম, তৃতীয় পজিশনে রয়েছে ফুলকি, জগদ্ধাত্রী, রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, চতুর্থস্থানে রয়েছে, চিরদিনই তুমি আমার, রাঙামতী তীরন্দাজ আর পঞ্চমে রয়েছে জোয়ার ভাঁটা। 

Share:

নিজস্ব প্রতিনিধি: গত দু’সপ্তাহ পুজো প্রস্তুতিতেই কেটে গিয়েছে বাঙালির। টেলিভিশনের দিকে তাকানোর সময় পাননি অনেকেই। টিআরপিতে তার প্রমাণই মিলল। হিসেবমতো বৃহস্পতিবার টিআরপির তালিকা প্রকাশের কথা। কিন্তু পুজো থাকায় একদিন পরে আজ টিআরপির তালিকা প্রকাশিত হল। প্রায় সব ধারাবাহিকেরই নম্বর কমেছে। সবটাই পুজো ইফেক্ট। এই সুযোগেই ছক্কা হাঁকিয়েছে জোয়ার ভাঁটা। গত কয়েক মাসের ধারাবাহিকের প্রথম সারির চ্যানেল গুলিতে একাধিক ধারাবাহিক শুরু হয়েছে, তাই টিআরপিতে সেরা পাঁচে জায়গা নেওয়ার জন্যে কঠিন প্রতিযোগিতা চলেছে ধারাবাহিকগুলির মধ্যে। সেই পরিস্থিতিতে শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতির নতুন গল্প রীতিমতো টেক্কা দিল পুরোনো ধারাবাহিক গুলিকে। সেরা পাঁচেই জায়গা করে নিল এই মেগা। অন্যদিকে অনেকটাই নম্বর কমেছে বেঙ্গল টপার পরশুরামের।

যদিও নতুনদের মধ্যে রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, পরশুরাম, চিরসখা-সহ একাধিক ধারাবাহিক রাজত্ব করছে টিআরপতে। তবে গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপিতে অনেক বদল হয়েছে। এদিকে গীতা LLB শেষ হচ্ছে, এক সময়ের টপার ধারাবাহিক ছিল। এবার দেখে নিন, টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক জায়গা পেল। প্রথম স্থানে রয়েছে জি বাংলার পরিণীতা, দ্বিতীয় স্থানে রয়েছে পরশুরাম, তৃতীয় পজিশনে রয়েছে ফুলকি, জগদ্ধাত্রী, রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, চতুর্থস্থানে রয়েছে, চিরদিনই তুমি আমার, রাঙামতী তীরন্দাজ আর পঞ্চমে রয়েছে জোয়ার ভাঁটা। 

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরিণীতা ৬.৫

দ্বিতীয়: পরশুরাম ৫.৯

তৃতীয়: ফুলকি, জগদ্ধাত্রী, রাজ রাজেশ্বরী রাণী ভবাণী ৫.৮

চতুর্থ: চিরদিনই তুমি যে আমার, আমাদের দাদামণি, রাঙামতী তীরন্দাজ ৫.৭

পঞ্চম: জোয়ার ভাঁটা ৫.৬

ষষ্ঠ: চিরসখা ৫.২

সপ্তম: লক্ষ্মী ঝাঁপি ৪.৮

অষ্টম: তুই আমার হিরো (জি বাংলা) ৪.৪

নবম: অনুরাগের ছোঁয়া, গৃহপ্রবেশ ৪.৩

দশম: কুসুম ৩.৬

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা