সিঙ্গাপুরের হোটেলে যৌনকর্মীদের লুট, ৫ বছরের কারাদণ্ড দুই ভারতীয়র

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে দুই ভারতীয় ব্য়ক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে হোটেল রুমে দুজন যৌনকর্মীকে লুটপাট ও লাঞ্ছিত করার। এর শাস্তিস্বরূপ শুক্রবার অভিযুক্তদের ৫ বছর ১ মাসের কারাদণ্ড এবং ১২বার বেত্রাঘাত করা হয়েছে। ২৩ বছর বয়সী আরোক্কিয়াসামি ডেইসন এবং ২৭ বছর বয়সী রাজেন্দ্রন মায়িলারাসন লুট করার সময় ইচ্ছাকৃত ভাবে দুই যৌনকর্মীকে মারধর করে। 

জানা গিয়েছে যে আরোক্কিয়াসামি এবং রাজেন্দ্রন ২৪ এপ্রিল ছুটি কাটাতে ভারত থেকে সিঙ্গাপুরে আসেন। দুই দিন পর, লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটার সময় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের কাছে এসে জিজ্ঞাসা করেন যে তারা যৌনক্রীড়ায় ইচ্ছুক কিনা। দুজনেই জানান তারা ইচ্ছুক।এরপর ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি যাওয়ার আগে দুই মহিলার সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বর দিয়ে যান। আরোক্কিয়া রাজেন্দ্রনকে বলেন যে তাদের অর্থের প্রয়োজন রয়েছে। সেই জন্য দুই মহিলার সঙ্গে যোগাযোগ করে একটি হোটেল রুমে নিয়ে গিয়ে তাঁদের লুটের পরিকল্পনা করে দুই ভারতীয়। সেদিন সন্ধ্যা ৬ টার দিকে একটি হোটেল রুমে একজন মহিলার সাথে দেখা করার ব্যবস্থা করা।
এরপর ঘরে ঢুকে আরোক্কিয়াসামী ও রাজেন্দ্রন ওই যৌনকর্মীর হাত-পা কাপড় দিয়ে বেঁধে তাকে চড় মারে। তারপর তাঁর গয়না, নগদ ২০০০ সিঙ্গাপুর ডলার, তাঁর পাসপোর্ট এবং ব্যাংক কার্ড লুট করে। এরপর সেই দিনই রাত ১১টার দিকে, তারা অন্য একটি হোটেলে দ্বিতীয় মহিলার সঙ্গে দেখা করার ব্যবস্থা করেন। সুযোগ বুঝে তাঁর স্খঙ্নগে একই ঘটনা ঘটে। এই যৌনকর্মীর কাছ থেকে ৮০০ সিঙ্গাপুর ডলার, দুটি মোবাইল ফোন এবং পাসপোর্ট চুরি করে। আরোক্কিয়া ও রাজেন্দ্রন মহিলাকে হুমকি দেয় যে তারা ফিরে না আসা পর্যন্ত ঘর থেকে বের না হতে।
আদালতে স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে আরোক্কিয়াসামি বলেন, "গত বছর আমার বাবা মারা গেছেন। আমার তিন বোন আছে, যাদের মধ্যে একজন বিবাহিত, আমাদের কাছে কোনও টাকা নেই। সেই কারণেই আমরা এটা করেছি।" রাজেন্দ্রন আরও বলেন, "আমার স্ত্রী এবং সন্তান ভারতে একা থাকে,  তারা আর্থিকভাবে কষ্ট পাচ্ছে। তাই এই কাজ করেছি।" 

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩