৫ লক্ষ টাকা পণ দিতে না পারায় উত্তরপ্রদেশে ২১ বছরের গর্ভবতী বধূকে পিটিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: নারী নির্যাতনের ঘটনায় ফের সামনে এল উত্তরপ্রদেশের নাম। পণপ্রথার বলি গৃহবধূ। যে মেয়ের চোখে  স্বামী-সন্তানকে নিয়ে সংসার করার একরাশ স্বপ্ন ছিল তা যে দুঃস্বপ্নে পরিণত হবে ভুলেও ভাবেনি।  রবিবার পুলিশ জানিয়েছে,  পণ দিতে না পারায় উত্তর প্রদেশের মৈনপুরীর গোপালপুর গ্রামে এক গর্ভবতী মহিলাকে তার স্বামী এবং শ্বশুরবাড়ির  সদস্যরা পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ  উঠেছে। কতটা নৃশংস হলে তবে একজন হবু মায়ের সঙ্গে এই ধরনের কাজ কেউ করতে পারে তা এই ঘটনাই বলে দিচ্ছে।  

জানা গিয়েছে,  রংপুর গ্রামের বাসিন্দা রজনী কুমারী (২১) চলতি বছরের এপ্রিলে শচীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাহুল মিঠাস জানিয়েছেন, নির্যাতিতার স্বামী, তার ভাই প্রাণশু এবং সাহবাগ এবং আত্মীয় রাম নাথ, দিব্যা এবং টিনা  একটি তাঁবু ঘর খোলার জন্য অতিরিক্ত ৫ লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ দিচ্ছিলেন। দাবি পূরণ না হওয়ায় তারা শুক্রবার কুমারীকে নির্যাতন করে এবং প্রাণঘাতীভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ। তারপরেই প্রমাণ নষ্ট করার জন্য  নিজেদের জমিতে যুবতির শেষকৃত্য সম্পন্ন করে। এমনটাই জানিয়েছে পুলিশ। 

ঘটনাটি জানার পর, রজনীর মা সুনীতা দেবী শনিবার তার শ্বশুরবাড়িতে পৌঁছে ছয় অভিযুক্তের বিরুদ্ধে ওঞ্চা থানায় অভিযোগ দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাহুল মিঠাস জানিয়েছেন,  “স্বামী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের  গ্রেফতারের চেষ্টা চলেছে।” এই ঘটনা সামনে আসার পরেই এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার