‘আমি বিষ খেয়ে মরব’, পরস্ত্রীর সঙ্গে রাত কাটিয়ে স্ত্রীকে ঘাড় ধাক্কা, পবন সিংহের নয়া কীর্তি ফাঁস

যার জেরে জ্যোতির হুমকি, 'বিষ খেয়ে মরব। ফাঁসিয়ে দিয়ে যাব।' একটা বিতর্ক পিছু ছাড়তে না ছাড়তেই ফের বিতর্কের মুখে পবন সিংহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগে মিউজিক ভিডিও-র মঞ্চে একজন অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্যে অশালীন আচরণ করে বিতর্কের মুখে পড়েছিলেন ভোজপুরি সুপারস্টার তথা রাজনীতিবিদ পবন সিংহ। অবশ্য পরে তিনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন নায়িকার কাছে। সেই ঘটনা মানুষ ভোলার আগেই ফের আরেক কীর্তি করে বসলেন পবন সিংহ। এ বার বাড়ি থেকে তাড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিংহকে। যার জেরে জ্যোতির হুমকি, ‘বিষ খেয়ে মরব। ফাঁসিয়ে দিয়ে যাব।’ একটা বিতর্ক পিছু ছাড়তে না ছাড়তেই ফের বিতর্কের মুখে পবন সিংহ। সোমবার সকাল থেকেই সমাজমাধ্যমের পাতায় ভেসে বেড়াচ্ছে জ্যোতির সেই কান্নার ভিডিও।

যেখানে তিনি হাউহাউ করে কাঁদতে কাঁদতে জ্যোতিকে বলতে শোনা যাচ্ছে যে, ‘পবনের লখনউয়ের বাড়িতে ঢুকতে পারছি না। বাড়িতে ঢোকার মুখে আমাকে আটকে দেওয়া হয়েছে। পুলিশ অফিসাররা আমাকে থানায় নিয়ে যেতে চাইছেন। এমনটা হতে থাকলে আমি এই বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যা করব। আমার জন্যে কেউ মোমবাতি জ্বালাবেন না।’ জ্যোতির এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ঠিক কী নিয়ে এমন কাণ্ড? জ্যোতির দাবি, পবন তাঁর উপস্থিতিতে অন্য একটি মেয়েকে নিয়ে হোটেলে রাত কাটিয়েছেন। বাধা দেওয়ায় তাঁকে খুনের চেষ্টা করেন। এরপরেই তিনি পবনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ‘যে মানুষ নারীকে সম্মান করতে পারেন না, সে সমাজ সেবা কীভাবে করবেন! বিহারের ভোটের সময়েই তিনি নিজের স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করছেন। তিনি নাকি ভোটে লড়বেন!’

 

 

View this post on Instagram

 

A post shared by Jyoti P Singh (@jyotipsingh999)

সেই কারণেই নাকি পবন জ্যোতিকে তাঁর বাড়িতে ঢুকতে দেননি। এমনটাও শোনা গিয়েছে যে, জ্যোতিকে প্রকাশ্যে অপমান করেছেন পবন। যদিও এমনটা মানতে নারাজ পুলিশ প্রশাসন। একজন পুলিশ অফিসার বলেছেন যে, উভয় পক্ষের মধ্যে ভরণপোষণের মামলার আইনি প্রক্রিয়া চলছে। জ্যোতি পবনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন। এমন অবস্থায় জ্যোতি কিছুতেই পবনের বাড়িতে যেতে পারেন না। তখনই জ্যোতি পুলিশ অফিসারদের উপস্থিতিতে বিষ খাওয়ার হুমকি দিয়ে বলেন যে, “আমি সাধারণ ঘরের মেয়ে। আমাকে এখানে ঢুকতে না দিলে আমি বিষ খাব।আমার লাশ এখান থেকে যাবে।” এরপর পবনের লখনউয়ের বাড়িতে ঢুকতে না পেয়ে জ্যোতি ফেসবুকে পবনের উদ্দেশ্যে একটি পাবলিক বার্তায় বলেন, “প্রিয় স্বামী, পবন সিংহ, আমি আগামীকাল লখনউতে আপনার বাসভবনে আসছি আপনার এবং আপনার পরিবারের সঙ্গে দেখা করতে। আমি সেখানে দুই দিন অপেক্ষা করব।এটা আমার প্রাপ্য নয়। ন্যায় বিচার পাওয়া আমর অধিকার।”

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স