ব্রণের দাগ তুলে যুবতীকে বিয়ের পিঁড়িতে বসাল ন্যাশনাল মেডিক্যাল, কীভাবে মুশকিল আসান?

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্রণের সমস্যা নতুন নয়। নাছোড়বান্দা ব্রণ থেকে মুখে অসংখ‌্য দাগ হয়। এরফলেই সমস্য়ায় পড়তে হয় অনেক সময়। চাকরি থেকে স্বাভাবিক জীবন যাপন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এই ব্রণের দাগ। এবার ব্রণের দাগ থেকে সমস্য়া থেকে রেহাই দিতে প্রস্তুত ন্যাশনাল মেডিক্যাল কলেজ। ৫০ লক্ষ টাকা দিয়ে নতুন যন্ত্র বসিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই মেশিন দিয়ে বাঁকুড়ার কেঠারডাঙা এলাকার বাসিন্দা প্রিয়া দাশের সমস‌্যার সমাধান করেছে ন‌্যাশনাল মেডিক‌্যাল কলেজে।

জানা গিয়েছে, মুখে ব্রণের দাগ থাকায় একাধিকবার প্রিয়াকে নাকচ করেছে পাত্রপক্ষ। এবার ন‌্যাশনাল মেডিক‌্যাল কলেজের ত্বকরোগ বিভাগে বিনামূল্যে লেজার মেশিনের সাহায্যে মুছে দেওয়া হয়েছে ব্রণের দাগ। বেসরকারি হাসপাতালে এই দাগ তুলতে একাধিক সিটিং করতে হয়। সেই প্রতিটি সিটিংয়ের খরচও অনেকটাই। কিন্তু ন্যাশনাল মেডিক্যালে দু’টাকার টিকিটেই সরকারি হাসপাতালের ত্বকরোগ বিভাগে মুশকিল আসান। ন‌্যাশনাল মেডিক‌্যাল কলেজে ত্বকরোগ বিভাগের সাহায্যে গত ছ’মাসে ১২ জন প্রান্তিক পরিবারের যুবক-যুবতী চাকরিও পেয়েছেন।

অনেক কাজের জায়গায় ট্যাটু থাকলে চাকরি মেলে না। কিন্তু গ্রামে হাতের তালু হোক বা বাহুতে অনেক সময় ট্যাটু করানো হয়। গ্রামাঞ্চলে মেলায় ট‌্যাটু তৈরি করার পসরা বসে। ঝোঁকের বশে অনেকেই সেটা করান। কিন্তু পড়াশোনার পরে পড়েন বিপাকে। বেসরকারি ক্লিনিকে ট‌্যাটু তোলার খরচ বহন করার ক্ষমতা নেই তাঁদের। ন‌্যাশনাল মেডিক‌্যাল কলেজের অত‌্যাধুনিক লেজার মেশিনের মাধ‌্যমে তোলা হয়েছে ট‌্যাটু। ৩টে লেজার মেশিন রয়েছে ন‌্যাশনাল মেডিক‌্যাল কলেজে। শ্বেতির অত‌্যাধুনিক চিকিৎসাও শুরু হয়েছে সরকারি মেডিক‌্যাল কলেজে।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪