ChatGpt- র কাছে বন্ধুকে খুনের উপায় জানতে চেয়ে জেলে ঠাঁই হল ১৩ বছরের কিশোরের

চ্যাট জিপিটির কাছে খুনের উপায় জানতে চেয়ে পুলিশের জালে ১৩ বছরের কিশোর, এখন জেলবন্দি। আধুনিক প্রযুক্তির একটি যুগান্তকারী আবিষ্কার চ্যাট GPT, Gemini, Artificial intelligence (AI)।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বন্ধুকে কীভাবে খুন করব? চ্যাট জিপিটির কাছে খুনের উপায় জানতে চেয়ে পুলিশের জালে ১৩ বছরের কিশোর, এখন জেলবন্দি। আধুনিক প্রযুক্তির একটি যুগান্তকারী আবিষ্কার চ্যাট GPT, Gemini, Artificial intelligence (AI)। যেটিকে কাজে লাগিয়ে যে কোনও অসাধ্য সাধন করা যায়। এবার সেটাই করল একজন ১৩ বছরের কিশোর। ঘটনাটি ফ্লোরিডার ডেল্যান্ডের সাউথওয়েস্টার্ন মিডল স্কুলের ঘটনা। যেখানে একজন ১৩ বছর বয়সী ছাত্রকে ক্লাস চলাকালীন AI চ্যাটবট, ChatGPT-তে একটি চরম বিরক্তিকর প্রশ্ন করতে দেখা গিয়েছে, এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি স্কুলেরই একটি কম্পিউটারে ঘটেছে। যেখানে ১৩ বছরের অভিযুক্ত ছাত্রটিকে ক্লাসের কম্পিউটারে লিখতে দেখা যায় যে, ‘চ্যাট জিপিটি ক্লাসের মাঝে আমি আমার বন্ধুকে কীভাবে হত্যা করব?”

প্রম্পটটি স্কুলের ডিজিটাল মনিটরিং সিস্টেম তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে। যা সম্ভাব্য হুমকি বা ক্ষতিকারক! যার এমন চিন্তাভাবনা থাকতে পারে সে স্বাভাবিকভাবে ক্লাসের অন্যান্য ছাত্র-ছাত্রীর ক্ষতি করতে পারে। এই ভেবেই স্কুলের মনিটরিং সিস্টেম বিষয়টি স্কুল কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জানায়। এবং তাঁরা দ্রুত ব্যবস্থা নেয়। স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। পুলিশ তদন্তের জন্য দ্রুত স্কুলে পৌঁছে ছাত্রটিকে আটক করে। তবে পুলিশি জিজ্ঞাসাবাদের সময়, কিশোর দাবি করে যে, সে কারো ক্ষতি করার উদ্দেশ্যে এমন প্রম্পট দেননি। শুধুমাত্র se একজন সহপাঠীকে ভয দেখানোর চেষ্টা করেছিল যে তাকে “বিরক্ত” করছিল। তবে ছাত্রটি প্রশ্নটি একটি রসিকতা করেছে বলে জোর দিলেও পুলিশ কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে।

ছেলেটিকে গ্রেফতার করে স্থানীয় কিশোর আটক কেন্দ্রে পাঠিয়েছে। এখনও পর্যন্ত, তার বিরুদ্ধে কোন নির্দিষ্ট অভিযোগ আনা হতে পারে তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি এবং ঘটনার তদন্ত এখনও চলছে। এই ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা, এআই সরঞ্জামের অপব্যবহার এবং স্কুল-তদারকি প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪