আবহাওয়া পরিবর্তনে জ্বর-সর্দি-কাশির ভয়, প্রতিরোধ করুন ঘরোয়া টোটকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ধীরে ধীরে বিদায় নিচ্ছে গরম। শুরু হচ্ছে শীতের মরশুম। ঋতু পরিবর্তনে ঠাণ্ডা-গরমে শরীর অসুস্থ হওয়ার প্রবণতা থাকে ভীষণভাবে। শুধু গরম নয় মাঝে মধ্যেই হওয়া বৃষ্টিতে ভিজে অফিস যাচ্ছেন অনেকেই। ভেজা পোশাকে অফিসের এসিতে গিয়েও থাকে ঠাণ্ডা লাগার সম্ভাবনা। ঋতু পরিবর্তনের সময় শরীরের একটু বেশি যত্ন নেওয়া জরুরি। ওষুধ তো রয়েছেই কিন্তু তা এড়িয়ে বিভিন্ন ঘরোয়া টোটকায় করা যায় এই সমাধান যা আয়ুর্বেদেও স্বীকৃত। বাড়িতে থাকা রান্নার কিছু উপকরণ দিয়েও ফিট রাখা যায় শরীর। জেনে নিন কি সেগুলি।

হলুদ ও দুধ: ঠাণ্ডা লাগলে এক গ্লাস হালকা গরম দুধে দুই চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে পান করলে বন্ধ নাক এবং গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি নাক দিয়ে জল পড়াও বন্ধ হয়ে যায়।

আদা: কফ-সহ কাশি হলে আদা দুধে ফুটিয়ে পান করুন। কিংবা শুকনো কাশি হলে মুখে রাখতে পারেন কয়েক কুঁচি আদা।

তুলসি ও মধু: ঠান্ডা লাগলে ওষুধের মতো কাজ দেয় তুলসি । সর্দি-কাশি হলে ৮ থেকে ১০ টি তুলসি পাতা পিষে জলে মিশিয়ে ফুটিয়ে নিন পান করুন । বা ছোট বাচ্চাদের ঠান্ডা লাগলে ৬-৭ ফোঁটা আদা ও তুলসির রসের সঙ্গে মধুর সঙ্গে মিশিয়ে খাওয়ান।

মেথি এবং শণ বীজ: ৪-৫ গ্রাম মেথি ও শণের বীজ এক গ্লাস জলে ফুটিয়ে একটু ঠাণ্ডা হলে উভয় নাসারন্ধ্রে ৪ ফোঁটা দিলে বন্ধ নাক খুলে যাবে। কাশি হলে মেথি দিয়ে ফোটানো গরম জল খেলে খুশখুশে কাশি দূর হয়ে যায়।

রসুন: রসুনে থাকা অ্যালিসিন নামক রাসায়নিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ফাঙ্গাল হিসেবে কাজ করে। এটি ঠান্ডা এবং ফ্লু সংক্রমণ দূর করে । সরষের তেলে রসুনের কুঁচি ভেজে গলায় বুকে মালিশ করলে ঠান্ডা থেকে মুক্তি পাওয়া যায়।

গোল মরিচ: মধুর সঙ্গে গোল মরিচের গুঁড়ো খেলে সর্দি থেকে আরাম পাওয়া যায় এবং নাক দিয়ে জল পড়া কমে যায় । গোল মরিচে পাইপেরিন নামক একটি যৌগ থাকে যা প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ