বিদেশে হাজার কোটি টাকা পাচার, সল্টলেকে ইডির তল্লাশি কাণ্ডে নয়া মোড়

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহরত্ন বিক্রেতার এজেন্টের বাড়িতে তল্লাশি চালানোয় শিরোনামে সল্টলেক। বুধবার তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার বড়সড় বিষয় খোলসা করল ইডি। রত্ন আমদানি রফতানি মামলায় চাঞ্চল্যকর দাবি ইডি আধিকারিকদের। ইডির দাবি কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি এবং আমেদাবাদ- এই পাঁচ রাজ্যে চলত র‍্যাকেট। গ্রহরত্নের নামে বিদেশ থেকে আনা হতো সস্তার পাথর। তারপর সেগুলোই চড়া দামে বিক্রি করা হত বলে ইডির দাবি। মিলেছে একাধিক কাস্টমস হাউজ এজেন্টের নাম।  বিদেশে পাচার হওয়া হাজার কোটি টাকা কাদের, সবটাই কি কালো টাকা সাদা করার ছক – এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, দুবাই-চিন-মালয়েশিয়া ও সিঙ্গাপুরে টাকা পাচার হয়েছে। এখনও পর্যন্ত তদন্তে এই চারটি দেশের নামই উঠে এসেছে। মূলত কলকাতা বিমানবন্দর ও কলকাতা বন্দর থেকে এই চক্র চালানো হত বলে দাবি ইডি আধিকারিকদের। নেপথ্যে প্রভাবশালী যোগ থাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

বুধবার সকালে সল্টলেকে গ্রহরত্ন বিক্রেতা ওই এজেন্টের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সল্টলেক যথেষ্ট আভিজাত্যপূর্ণ এলাকা। সেখানে ইডির তল্লাশি চালানোর ঘটনার খবর চাউড় হতেই পড়ে যায় শোরগোল। সূত্রের খবর, ওই বিক্রেতা এজেন্টের বিরুদ্ধে গ্রহরত্ন আমদানি-রফতানির মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। অনেকদিন ধরেই এই সংক্রান্ত তথ্য ইডি আধিকারিকদের কাছে আসছিল। শেষ পর্যন্ত বুধবার ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা। তারপরেই শুরু হয় তল্লাশি অভিযান।

পেশায় গ্রহরত্ন ডিলারের বিরুদ্ধে কমপক্ষে সাড়ে তিনশো কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে। কিন্তু তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকরা দেখেন বাস্তবিক সংখ্যাটা এর অনেক বেশি। কিছুদিন আগে গ্রহরত্ন আমদানি রফতানির বিষয়টি নজরে আসে ডিআরআই অর্থাৎ ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স আধিকারিকদের।  তারপরেই তদন্তে নামে ইডি। বুধবার সকাল সকাল সল্টলেকে ইডির অফিস থেকে আধিকারিকদের একটি দল যায় সল্টলেকে ওই গ্রহরত্ন বিক্রেতা এজেন্টের বাড়িতে। শুরু হয় তল্লাশি। টাকা বিদেশে পৌঁছেছে কিনা সেই বিষয়ে জোড়ালো তদন্ত করে দেখছে ইডি।

প্রসঙ্গে উল্লেখ্য, রাজ্যের মধ্যে সল্টলেকে তল্লাশি শুরু হয়েছে বুধবার। বাইরের বেশ কিছু রাজ্যে কিন্তু এই আর্থিক তছরুপি প্রসঙ্গে ইডি তদন্ত করছে। পশ্চিমবঙ্গ থেকে গুজরাত, দেশের ছয়টি রাজ্যে ইডির ম্যারাথন তল্লাশি চলছে। ২০২৫ সালের মার্চ মাসে সিবিআই সল্টলেকের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায়। এটি একটি বেটিং অ্যাপ চক্রের সঙ্গে যুক্ত বিষয় নিয়ে ছিল। পাশাপাশি ব্যাঙ্ক ঋণের নামে প্রতারণার অভিযোগও ছিল। এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে সল্টলেকের এইচবি ব্লকে ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়িতে ইডির তল্লাশি হয়। এই তল্লাশির সঙ্গে ঝাড়খণ্ডের একটি ব্যবসায়িক যোগ ছিল। সব মিলিয়ে বারবার ইডির তল্লাশি কাণ্ডে শিরোনামে আসছে সল্টলেক। 

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা