Ukraine: সেনা পাঠানোর ভাবনা-চিন্তা বাইডেনের, পেন্টাগনে জরুরি বৈঠক

পেন্টাগনের পদস্থকর্তাদের সঙ্গে বৈঠক বাইডেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে ক্রমেই সুর চড়াচ্ছে আমেরিকা।

সে দেশে মার্কিন দূতাবাসের কর্মীদের পরিবারকে দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইউক্রেনে বসবাসরত মার্কিন নাগরিকদেরও দেশে ফেরার জন্য চিন্তা-ভাবনা শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বিবিসি-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে পরামর্শ করেছেন।

বৈঠক হয়েছে ভার্চুয়াল। ছিলেন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিল্লে। মার্কিন বিদেশ দফতরের তরফ থেকে বিবৃতি  জারি করে বলা হয়েছে, গোয়েন্দা দফতর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। দ্য  নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর ব্যাপারে চলতি সপ্তাহের প্রথম দিকে প্রেসিডেন্ট সরকারিভাবে প্রশাসন গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন। 

মার্কিনপ্রতিরক্ষা দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, প্রাথমিকভাবে এক ক হাজার থেকে পাঁচ হাজার মার্কিন সেনা ইউক্রেনে পাঠানোর ব্য়াপারে প্রাথমিক কথাবার্তা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে আরও সেনা সেখানে পাঠানো হবে। সূত্রের খবর, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিল্লের সঙ্গে বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করেছিলেন সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুল্লিভ্যান এবং প্রেসিডেন্টের কাউন্সিলর স্টিভ রিসেট্টি। বৈঠক হয়েছিল ক্যাম্প ডেভিডে। ভার্চুয়াল নয়, এই তিন সেখানে সশরীরে উপস্থিত ছিলেন। পরিস্থিতির দিকে নজর রেখেছে জাতিসঙ্ঘ। 

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের