চুরির অভিযোগে রাশিয়ায় গ্রেফতার মার্কিন সেনা

রাশিয়ার ভ্লাদিভস্তক এলাকাটি সাধারণত সামরিক ও বাণিজ্যিক বন্দর হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন নারীর থেকে অনেক জিনিসপত্র চুরি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার মার্কিন প্রশাসনের দুইজন কর্মকর্তা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাশিয়ার ভ্লাদিভস্তক এলাকা থেকে ২৪ বছর বয়সী একজন মার্কিন সেনাকে গ্রেফতার করা হয়েছে। যাঁর নাম গর্ডন ব্ল্যাক। রাশিয়ার ভ্লাদিভস্তক এলাকাটি সাধারণত সামরিক ও বাণিজ্যিক বন্দর হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন নারীর থেকে অনেক জিনিসপত্র চুরি করেছেন। সেই অভিযোগেই গত সপ্তাহে অভিযুক্ত মার্কিন সেনাকে আটক করা হয়েছে রাশিয়ায়। চারজন মার্কিন কর্মকর্তা বলেছেন, গর্ডন ব্ল্যাক, দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন। সেখান থেকেই তাঁর টেক্সাস ফেরার কথা ছিল, কিন্তু কীভাবে তিনি রাশিয়ায় চলে গেলেন তা জানা যায়নি।

তবে মার্কিন সংবাদ মাধ্যম অনুযায়ী, ঘটনার দিন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছিলেন। কিন্তু তার আগে রাশিয়ার ভ্লাদিভোস্টকে একটি সাইড ট্রিপ সারেন। সেখানে একজন মহিলার সঙ্গে তিনি রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এমনকি রাশিয়ায় যাওয়ার জন্যে তিনি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে কোনও অনুমতি নেননি। তবে ওই সেনা তখন ছুটিতে ছিলেন কিনা তা জানা যায়নি। বর্তমানে তাঁকে রাশিয়ার কারাগারে রাখা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র সিন্থিয়া স্মিথ একটি বিবৃতিতে বলেছেন, “বৃহস্পতিবার ওই সৈনিককে ভ্লাদিভোস্ট থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ রয়েছে। রাশিয়ান ফেডারেশন মার্কিন পররাষ্ট্র দপ্তরকে কনস্যুলার সম্পর্কের ভিয়েনা কনভেনশন অনুযায়ী অপরাধমূলক আটকের বিষয়ে অবহিত করা হয়েছে। সেনাবাহিনী তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর রাশিয়ায় সৈনিককে উপযুক্ত কনস্যুলার সহায়তা প্রদান করবে।

এই বিষয়টির সংবেদনশীলতার কারণে, আমরা এই সময়ে অতিরিক্ত বিবরণ দিতে অক্ষম।” তবে রাশিয়ায় সৈন্যকে আটক করায় গভীরভাবে উদ্বিগ্ন ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান। তিনি বলেছেন, “আমেরিকান নাগরিকদের জিম্মি করার পুতিনের দীর্ঘ ইতিহাস রয়েছে। সকল আমেরিকানদের জন্য একটি সতর্কবার্তা যে, রাশিয়ায় ভ্রমণ করা নিরাপদ নয়। দুই দেশের মধ্যে সম্পর্ক ঠান্ডা লড়াইয়ের জন্যে রাশিয়ায় আমেরিকানদের গ্রেফতার বেড়েছে।” যদি ইতিমধ্যেই আটক মার্কিন সেনাকে ফিরিয়ে আনার ব্যাপারে কার্যক্রম শুরু করেছে আমেরিকা। উল্লেখ্য, গত বছর সীমান্ত দিয়ে দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় চলে গিয়েছিলেন একজন মার্কিন সেনা। পরে উত্তর কোরিয়া কিং নামের ওই সেনাকে দেশে ফেরত পাঠায়। কিন্তু এবার রাশিয়া ব্ল্যাককে ফেরত পাঠাবে কিনা, তা বোঝা যাচ্ছে না। আটক অন্যান্যদের মধ্যে রয়েছে ট্র্যাভিস লিক, একজন সঙ্গীতশিল্পী যিনি বছরের পর বছর ধরে রাশিয়ায় বসবাস করছিলেন এবং মাদক সংক্রান্ত অভিযোগে গত বছর গ্রেপ্তার হন। 

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের