ফিলিপিন্সে ফের ভূমিকম্প! ৭.৬ কম্পাঙ্কে বিস্তীর্ণ এলাকায় জারি সুনামি সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আতঙ্ক ফিরল ফিলিপাইনে। বৃহস্পতিবার কেঁপেছিল ফিলিপিন্সের মাটি। শুক্রবার সকালেও কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ। ভারতীয় সময় শুক্রবার সকাল ৭.১৩ মিনিটে কাঁপল ফিলিপিন্স ও পূর্ব উপকূলবর্তী মিনদানাও। এদিনের রিকটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। এই শক্তিশালী ভূমিকম্পের জেরে ৩০০ কিমি জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জানা গিয়েছে, এদিন সকালে তীব্রপ কম্পন অনুভূত হয়েছে। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি। যাঁরা উপকূলবর্তী এলাকায় থাকেন তাঁদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার কথা বলা হয়েছে। কয়েকটি আফটারশকের কথাও শোনা যাচ্ছে। সূত্রের খবর, ফিলিপিন্সের উপকূলবর্তী এলাকায় ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত হতে পারে। তুলনায় কম উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে ইন্দোনেশিয়ায়। উত্তর সুলাওয়েসি এবং পাপুয়ায় সুনামি সতর্কতা জারি করেছে ইন্দোনেশিয়া প্রশাসন।

ফিলিপিন্সের ভূকম্পন সংস্থা দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহরগুলির বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। উপকূলের শহরগুলিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার ফিলিপিন্সে কম্পন এর মাত্রা ছিল ৪.৪। ভূকম্পবিদরা জানিয়েছেন, বারবার এইভাবে ভূমিকম্প হলে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাগুইওর কাছে পুজো শহরে।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর ৬.৯ মাত্রায় কেঁপে উঠেছিল ফিলিপিন্স। সেই সময় সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল সেবু প্রদেশের বোগো এবং পার্শ্ববর্তী শহরগুলো। সেদিনের ভূমিকম্পে ৭০ জনের মৃত্যুর খবর মিলেছিল।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা