আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বহরমপুরের পুরপ্রশাসকের ভাইপো সহ ২যুবকের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: বিয়েবাড়ির নিমন্ত্রণ খেতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল ২ যুবকের। আর সেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে। কেননা মৃত দুই যুবকের একজন শহরের পুরপ্রশাসকের ভাইপো। তাই এই ঘটনার পিছনে রাজনীতির কোনও যোগ আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন বহরমপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান স্বরূপ সাহা সহ নিহতের পরিবারের লোকজন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে দুই যুবক ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন। কেননা তাঁদের দেহ মিলেছে রেললাইনের ধারে। কিন্তু কী কারণে তাঁরা রাতের অন্ধকারে রেললাইনের ধারে গিয়েছিলেন সেই প্রশ্নেই রহস্য দানা বেঁধেছে। 

জানা গিয়েছে মৃত ২ যুবকের নাম সৌমেন সাহা এবং অরিন্দম ঘোষ। সৌমেন সাহা বহরমপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান স্বরূপ সাহার ভাইপো। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার রাতে সৌমেন ও অরিন্দম একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার জন্য বার হয়েছিল। সেই সময় বেশ বৃষ্টিও পড়ছিল। তার মধ্যেই দুইজনে বিয়ে বাড়ি না গিয়ে শহরের বিষ্ণুপুর এলাকায় রেললাইনের ধারে গিয়েছিলেন সেটা নিয়েই এখন প্রশ্ন জেগেছে। স্থানীয় বাসিন্দারাই দুইজনের দেহ পড়ে থাকতে দেখেন রেল লাইনের ধারে। তাঁরাই খবর দেন রেল পুলিশে। জিআরপি ঘটনাস্থলে এসে দুইজনের দেহ উদ্ধার করে তা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে তা পাঠায় ময়নাতদন্ত করার জন্য। তবে ঘটনার জেরে সৌমেন সাহার বাবা হারাধন সাহা জানিয়েছেন, ঘটনাটি কোনও ভাবেই দুর্ঘটনা হতে পারে না। কেননা যে জায়গায় ঘটনাটি ঘটেছে, সেই জায়গায় বৃষ্টিবাদলার রাতে কারও যাওয়ার কথা নয়। তাই তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চান।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ