সুদীপার জায়গায় ‘রান্নাঘরে’ ‘কৃষ্ণকলি শ্যামা’

শুটিং থেকে বিরতি সুদীপার। এবার সুদীপার জায়গা সামলাচ্ছেন তিয়াসা ওরফে 'শ্যামা'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনা সংক্রমণের জেরে নিভৃতবাসে দিন কাটছে রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের। আর তাই তাঁর জায়গা কিছুদিনের জন্য সামাল দিতে আপাতত ‘ব্যাটন’ হাতে তুলে নিলেন কৃষ্ণকলি’ খ্যাত অভিনেত্রী তিয়াসা রায়। সদ্যই জি বাংলাতে শেষ হয়েছে তাঁর সিরিয়াল ‘কৃষ্ণকলি’। আর তারপর আবারও জি বাংলারই জনপ্রিয় শোতে তাঁকে পেতে চলেছেন দর্শক। এক সংবাদমাধ্যমকে তিয়াসা জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া। ‘রান্নাঘর’র দায়িত্ব সামালাতে পেরে তাঁর বেশ ভালো লেগেছে। তবে সুদীপার জায়গা তিনি কখনই নিতে পারবেন না বলে জানিয়েছেন। তবে তিনি তাঁর মতই চেষ্টা করছেন। প্রথমে ১২ দিনের শুটিং হওয়ার কথা থাকলেও পড়ে তা কমে ৮ দিনে আসে। উত্তর ও দক্ষিণ কলকাতার নানা পদের রান্নাই শেখানো হবে। আগামি ২৬ জানুয়ারি থেকে শুরু হবে সেই তোরজোড়। তবে এই ধরণের শোয়ের দায়িত্ব পেয়ে তিয়াসা বেশ খুশি। সিরিয়ালের মুখস্থ করা চিত্রনাট্যের থেকে একেবারে আলাদা এক ভূমিকা পালন করছেন তিনি।

অন্যদিকে সুদীপার বক্তব্য শরীর ঠিক না  পর্যন্ত কোনমতেই ফ্লোরে ফেরা সম্ভব নয়। তাঁর জায়গায় তিয়াসা সামলাবেন কিছুদিনের জন্য। তবে তিনি যে ভীষণ রকমের কনফিডেন্ট তা বোঝাই যাচ্ছে সুদীপার কথায়। সুদীপা বলেছেন তাঁর দর্শকদের সঙ্গে তাঁর একটা আলাদাই প্রেম আছে। রান্নাঘর’ য়ে তাঁকে যখন তাঁর দর্শক মিস করতে শুরু করবেন তিনি ফেরত আসবেন। তাঁর সঙ্গে তিনি এও জানান ব্যাঙ্কিং ছিল না ‘রান্নাঘর’-র পর্বের। তাই এমন পদক্ষেপ নিতেই হত। উল্লেখ্য, এই বিষয়টি জি বাংলায় এই প্রথমবার নয়। এর আগেও রচনা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত দুঃসময়ে যখন শুটিং থেকে বিরতি নিয়েছিলেন তখন সুদীপা তাঁর জায়গা সামলেছেন বেশ কিছুদিন। এবার সুদীপার জায়গা সামলাচ্ছেন তিয়াসা ওরফে ‘শ্যামা’।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা