মা মালাইকার অশ্লীল নাচে ঘোর আপত্তি ছেলে আরহানের

এই বয়সে খোলামেলা পোশাকে তাঁর দুরন্ত নৃত্যচাল অবাক করেছে সকলকে। তবে এই গানে মালাইকাকে অনেক অশ্লীল স্টেপ করতে দেখা গিয়েছে। তাতেই বিরক্ত ছেলে আরহান কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মালাইকা অরোরা, বলিউডের আইটেম গার্ল। পাশাপাশি তিনি সলমান খানের প্রাক্তন ভ্রাতৃবধূও বটে। যদিও আরবাজের সঙ্গে তাঁর ডিভোর্স হয়েছে অনেকদিন। বর্তমানে ছেলে আরহানকে নিয়ে একাই থাকেন অভিনেত্রী। বয়স ৫১ হলেও, তাঁর দুর্দান্ত ফিটনেস দেখে লজ্জা পাবেন কুড়ি বছরের তরুণী রাও। এই বয়সেও তাঁর ফিগার ধরে রাখার জাদু সকলকে অবাক করে। শিল্পা শেট্টিও রয়েছেন এই তালিকায়। তবে আইটেম গার্ল হিসেবে অনেকদিন দেখা যায়নি অভিনেত্রীকে। অথচ এককালে ছাইয়া ছাইয়া থেকে ‘মুন্নি বদনাম হুয়ি’-তে তাঁর অসামান্য ডান্স স্টেপ বিশ্বজুড়ে হুল্লোড় তুলেছিল। কিন্তু এই গানগুলিতে শুটিংয়ের সময়ে তাঁর ছেলে আরহান অনেকটাই ছোট ছিল। তাই মায়ের নাচ নিয়ে তাঁর কিছু বলার থাকতো না। কিন্তু এখন সে বড় হয়েছে। আর বহুদিন পরে আইটেম ডান্স নিয়ে বলিউডে ফিরেছেন মালাইকা।

গতকাল মুক্তি পেয়েছে আয়ূষ্মান খুরানা এবং রশ্মিকা মন্দানার আসন্ন ভৌতিক ছবি ‘থাম্মা’র নতুন গান ‘পয়েজন বেবি’, যেখানে নেচেছেন মালাইকা অরোরা। এই বয়সে খোলামেলা পোশাকে তাঁর দুরন্ত নৃত্যচাল অবাক করেছে সকলকে। তবে এই গানে মালাইকাকে অনেক অশ্লীল স্টেপ করতে দেখা গিয়েছে। তাতেই বিরক্ত ছেলে আরহান কাপুর। তবে মায়ের নাচের প্রশংসাও করেছেন তিনি। সোমবার মুম্বইয়ে এই গানের লঞ্চ অনুষ্ঠানে, ২২ বছর বয়সী ছেলে আরহানের নাচের দক্ষতা নিয়ে মুখ খুলেছিলেন মালাইকা। বলেছিলেন, “সে যখন নাচে তখন অসাধারণ। সে অসাধারণ। ঈশ্বরকে ধন্যবাদ, তার মধ্যে আমার নাচের জিন রয়েছে। সে খুব ভালো নাচে।”

৫১ বছর বয়সী এই অভিনেত্রী আরও জানান, আরহানের কেরিয়ারের সবচেয়ে প্রিয় গান ‘মুন্নি বদনাম হুই’। সেখান থেকে তিনি কিছু নাচের ধাপ শিখেছেন। এরপর সেগুলো তাঁকেই দেখিয়ে বলেছিল, ‘চলো মা, আমরা একসঙ্গে নাচ করি।” তবে মায়ের নাচের একসময় চরম বিরোধিতা করেছিলেন আরহান। এমনকী মায়ের অভিনয় নিয়েও সমালোচনা করেন আরহান। এরপর পয়জন বেবি সম্পর্কে বলতে গিয়ে মালাইকা বলেন, “আমি অনেক বছর পরে কোনও ছবিতে এই ধরণের পূর্ণাঙ্গ নৃত্য পরিবেশন করলাম, এবং পয়জন বেবিতে নিচার রাখার অনুভূতি অসাধারণ। কোরিওগ্রাফিতে চাল এবং অভিব্যক্তির মিশ্রণ রয়েছে, আমি চেয়েছিলাম যে পারফর্মেন্সটি সাহসী, সুন্দর এবং অদম্য মনে হোক ভক্তদের কাছে।” আরহান মালাইকা এবং তার প্রাক্তন স্বামী আরবাজ খানের ছেলে। তার জন্ম ২০০২ সালে।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা