রণে ভঙ্গ জন সুরাজ পার্টির তিন প্রার্থীর, বিজেপিকে কাঠগড়ায় তুললেন প্রশান্ত কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির তিন প্রার্থী। দলের তিন প্রার্থীর রণে ভঙ্গ দেওয়ার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন পিকে। তাঁর কথায়, ‘এবারের বিহারের ভোটে বিজেপির বাড়া ভাতে ছাই দিতে যাচ্ছে জন সুরাজ পার্টি। আর তা বুঝতে পেরেই বিভিন্ন জায়গায় জন সুরাজ পার্টির প্রার্থীদের হুমকি দিচ্ছে বিজেপি। ভয় দেখানো হচ্ছে। প্রাণ বাঁচাতে তাই অনেকেই সরে দাঁড়াচ্ছেন।’ যদিও প্রশান্ত কিশোরের ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।

আগামী মাসে দুই দফায় বিহারের ২৪৩ বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০-১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর ১৮ অক্টোবর তা পরীক্ষা করে দেখা হবে। প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ১১ নভেম্বর রাজ্যে দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে নির্বাচন হবে। ওই দফায় ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। এবারের ভোটেও মূল লড়াই এনডিএ বনাম আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধনের মধ্যে।

তবে আসরে রয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিও। ইতিমধ্যেই দলের তরফে ১১৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু আচমকাই দলের ঘোষিত তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ওই তিন জন হলেন শশীশেখর সিনহা (গোপালগঞ্জ), সত্যপ্রকাশ তিওয়ারি (ব্রহ্মপুর) ও মুথুর শাহ (দানাপুর)। তিন প্রার্থীর রণে ভঙ্গের খবরে যথেষ্টই অস্বস্তিতে পড়েছেন জন সুরাজের প্রতিষ্ঠাতা ভোট কুশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার (২১ অক্টোবর) গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সোমবার রাত আটটা পর্যন্ত ভোটপ্রচার চালিয়েছিলেন গোপালগঞ্জের প্রার্থী শশীশেখর সিনহা। রাত এগারোটার পরে বিজেপির এক বিধায়ক ও অন্য শীর্ষ নেতারা তাঁর সঙ্গে দেখা করে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেন। বাকি দুই প্রার্থীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।’

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪