দুর্গাপুর ধর্ষণকাণ্ড: ধৃত ৪ জনের ২৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত, হবে টিআই প্যারেড

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : দুর্গাপুর ধর্ষণকাণ্ডের ৪ অভিযুক্তের জেল হেফাজত। ২৭ অক্টোবর পর্যন্ত ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ হেফাজতের পরে বুধবার নির্যাতিতার সহপাঠী সহ চারজনকে আদালতে তোলা হয়। তারপরেই তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। নির্যাতিতা ও তার সহপাঠীর হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। ২৪ অক্টোবর অভিযুক্তদের টিআই প্যারেড করা হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ধৃত ৪জনের পুলিশ হেফাজতের শেষ বুধবার। তারপরেই তাদের তোলা হয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে। দুজনের গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। সেখানে জানা গিয়েছে, নির্যাতাতিতার সহপাঠীকে ফোন করে নির্যাতিতাকে নিয়ে যেতে বলা হয়। এই ঘটনায় ৪জনকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার পক্ষের আইনজীবী টিআই প্যারেজের আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েছে আদালত। আগামী ২৪ অক্টোবর তথা শুক্রবার টিআই প্যারেডের নির্দেশ দেওয়া হয়েছে। ওই ৪ জনকে আগামী কয়েকদিন জেলেই থাকতে হবে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে আরও ২ জন পরে হাজির হয়েছিলেন। তাদের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। সেখানেই একাধিক তথ্য উঠে এসেছে। তাদের নাম সফিক শেখ ও শেখ রিয়াজউদ্দিন। সহপাঠঈর মোবাইল ফোন আগেই বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সেই ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখার কথা বলা হয়েছিল। এবার সেটাতেও সবুজ সঙ্কেচ দিয়েছে আদালত। বুধবারই সহপাঠীর হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হবে। এর আগে ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশ হেফাজত শেষে আদালতে তোলা হলে, এবার জেল হেফাজতে ধৃতরা।

 

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে