বয়স্কদের জন্য সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL, জানুন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: এয়ারটেল ভোডাফোন ও জিও অনেক আগেই গ্রাহকদের 4G পরিষেবা দিয়েছে। এবার সেই পথে হাঁটতে চলেছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। গ্রাহকদের জন্য ফাস্ট নেটওয়ার্ক পরিষেবা দিচ্ছে তাঁরা।  ২৭ সেপ্টেম্বর ভারত জুড়ে 4G পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল (BSNL)।

সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বয়স্কদের কথা মাথায় রেখে দুর্দান্ত সস্তা রিচার্জের প্ল্যান চালু করেছে। বয়স্ক গ্রাহকদের কথা চিন্তা করে সম্মান প্ল্যান চালু করা হয়েছে। ৬০ বছরের বেশি বয়সীদের জন্য এই সুযোগ রয়েছে। গ্রাহকরা মাত্র ১৮১২ টাকায় রিচার্জ করলে বছরভর ওই প্ল্যানের সুযোগ পাবেন। জানা গিয়েছে, এই প্ল্যানে প্রতিদিন 2gb ডেটা দেওয়া হয়। সঙ্গে থাকে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টা এসএমএস।

কোনও নতুন গ্রাহক থাকলে বিনামূল্যে সিমকার্ডও পাবেন। ৬০ বছরের বেশি গ্রাহকরা ছয় মাসের BiTV সাবস্ক্রিপশনেও বিনামূল্যে পাবেন। তবে খুব বেশি দিনের জন্য এই অফার পাওয়া যাবে না। আগামী মাসের ১৮ তারিখ পর্যন্ত এই অফার সীমিত। দীপাবলি উপলক্ষে নতুন গ্রাহকদের জন্য এক টাকার ৪জি প্ল্যান চালু করেছে। এই প্লানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ৪জি ডেটা এবং ১০০ এসএমএস এবং ফ্রি সিম কেওয়াইসি পাবে। প্রমোশনাল অফারটি ৩০ দিনের জন্য ভ্যালিড। আগামী 15 নভেম্বর পর্যন্ত এই ভ্যালিডিটি থাকবে। দীপাবলি শুরুর আগে বিএসএনএল বেশকিছু জনপ্রিয় প্লানে ছাড় দিয়েছে। ৪৮৫ টাকা, ১৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে দীপাবলি উপলক্ষ্যে পাঁচ শতাংশ করে সুবিধা পাওয়া গিয়েছে।

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর