হিন্দু হওয়ার অপরাধে ২৫ চাকরিপ্রার্থীর নিয়োগ বাতিল করল মোল্লা ইউনূস সরকারের উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা ইউনূসের জমানায় তালিবানি বাংলাদেশে হিন্দু হওয়া বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। এবার শুধু হিন্দু হওয়ার অপরাধে ২৫ চাকরিপ্রার্থীর নিয়োগ বাতিল করে দিলেন তদারকি সরকারের উপদেষ্টা তথা ইউনূসের ঘনিষ্ঠ বান্ধবী  সৈয়দা রিজওয়ানা হাসান। শুধু তাই নয়, ওই হিন্দু চাকরিপ্রার্থীদের পরিবর্তে নতুন করে লোক নিতে ফের বিজ্ঞপ্তি দিয়েছে জল উন্নয়ন বোর্ড। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও হিন্দু হওয়ার অপরাধে কর্মপ্রার্থীদের নিয়োগ বাতিল করা নিয়ে কোনও অনুশোচনা নেই রিজওয়ানার। বরং বুক ফুলিয়ে তিনি বলেছেন, ‘তদারকি সরকার থাকাকালীন আওয়ামী লীগ সমর্থক কোনও হিন্দুকে চাকরি দেওয়া হবে না।’

কী ঘটেছে?

সম্প্রতি জল উন্নয়ন বোর্ডে সহকারী ইঞ্জিনিয়ারের নিয়োগ পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুরের বাসিন্দা পুলক দেব পলাশ। শুধু পলাশই নয়,  উপ-সহকারী ইঞ্জিনিয়ার পদে শুভ চন্দ্র বসু, দীপ্ত ডাকুয়াসহ অন্তত ২৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু পুলিশ ওই ২৫ জন সম্পর্কে বিরূপ রিপোর্ট জমা দেয়। রিপোর্টে বলা হয়, পুলক দেব পলাশের পিতা মানিক চন্দ্র দেব ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুর হিন্দু পাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি। পরিবারটি আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। মানিক চন্দ্র দেবের সঙ্গে সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নয়ন মনি দেবের সাথে সুসম্পর্ক রয়েছে। ব্যস আর যায় কোথায়! ওই রিপোর্টকে হাতিয়ার করেই পলাশের চাকরি আটকে দেওয়া হয়েছে। এ বিষয়ে বঞ্চনার শিকার পুলক দেব পলাশ বলেন, ‘তদারকি সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানের ইচ্ছা-অনিচ্ছার কারণে আমাদের চাকরি আটকে রয়েছে। আমাদের চাকরিতে কেন যোগদান করতে দিচ্ছেন না সেটাও স্পষ্ট নয়।’

হিন্দু হওয়ার কারণেই পলাশ-শুভদের চাকরি হয়নি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রসঙ্গত গত বছরের ৮ আগস্ট মোল্লা ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন ক্রমশই বেলাগাম হয়ে উঠেছে। হিন্দু হওয়ার অপরাধে একাধিক সরকারি আধিকারিক চাকরি হারিয়েছেন। হিন্দুদের বাংলাদেশ কর্ম কমিশনের পরীক্ষায় বসতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি হিন্দু হওয়ার অপরাধে এক সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?