সর্পবন্ধু হয়েই কাটছে জীবন, ঘাটালের মলয় ও জাহাঙ্গীরের হাতে বশ মানে কেউটে থেকে কালাচ

Share:

নিজস্ব প্রতিনিধি: জল নেমে গিয়েছে. কিন্তু সাপের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত ঘাটালবাসীর। আর এই সময় ডাক পড়ছে সর্পবন্ধুদের। রাত হোক বা দিন, যখনই ডাক আসে তখনই নাওয়া খাওয়া ফেলে ছুটে যান তাঁরা। এই দুজনের নাম মলয় ঘোষ এবং জাহাঙ্গীর আলম। গত এক মাসে ঘাটাল থেকেই প্রায় হাজারের বেশি বিষধর সাপ উদ্ধার করেছেন তারা। এদের মধ্যে বেশিরভাগই হয় গোখরো, নয় কেউটে, না হয় চন্দ্রবোড়া।

সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি কালাচ সাপ। বনদফতর বলছে, প্রতিদিন ঘরে ৩০ টি করে বিষধর সাপ উদ্ধার হচ্ছে। এত বিষাক্ত সাপ যদি এক জায়গাতেই থাকে তবে তা অত্যন্ত আশঙ্কাজনক বলেই মনে করা হচ্ছে। গত ১৫ বছর ধরে বনদফতরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সঙ্গে রয়েছেন মলয় ঘোষ। বছর পঞ্চান্ন বয়স তাঁর। এই টিমই রয়েছেন বছর পঞ্চাশের জাহাঙ্গীর আলম। দুজনেই ঘাটালের বাসিন্দা। তাই বর্ষায় যে কী সংখ্যক বিষধর সাপের উপদ্রব বৃদ্ধি পায় তা তাঁরা বেশ ভালভাবেই জানেন। এ বছরও অন্যথা হয়নি। প্রচুর জল জমে ছিল, এখন জল নেমে গিয়েছে। আর যত্র তত্র থেকে বেরিয়ে আসছে তারা। সাপ বেরোনোর খবর পেলেই ডাক পড়ছে জাহাঙ্গীর ও মলয়ের। তাঁরা সাপ উদ্ধার করে বনদফতরে নিয়ে আসছেন।

সাপ উদ্ধার করা এত সহজ কাজ নয়। সাপ ধরতে গিয়ে সাপের ছোবল খেতে হয়েছে অনেকবার। কিন্তু তাতে কি, ভয় পেয়ে মোটেই সাপ ধরার কাজ থেকে সরে আসেননি দু’জন। আসলে বন্যার জলে যখন সাপের বাসস্থান ডুবে যায় তখনই তারা মানুষের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। যেখানেই শুকনো পায়, সেখানেই গিয়ে ঘাঁটি বাঁধে তারা। সে’সব স্থান থেকেই সাপ উদ্ধার করে নিয়ে আসেন মলয় ঘোষ ও জাহাঙ্গীর আলম।

চলতি বছর বৃষ্টি বেশি হয়েছে। সাত বার জলমগ্ন হয়েছে ঘাটাল। সাপের কামড়ে অসুস্থ হয়েছেন অন্তত দুশোজন। ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং মহকুমা হাসপাতালে চিকিৎসা পেয়ে সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মলয় এবং জাহাঙ্গীর শুধু যে সাপ উদ্ধার করেন তাও নয়, কাউকে যদি সাপে কামড়ায় তাকে দ্রুত হাসপাতালেও পাঠানোর দায়িত্ব নেয় এরা। অধিকাংশ সময় দেখা যায় যে মানুষের মৃত্যু হচ্ছে সাপের বিষে নয়, ভয়ে। মানুষকে সচেতন করে দিব্যি সর্পবন্ধু হয়ে জীবন কাটিয়ে দিচ্ছেন মলয় ঘোষ ও জাহাঙ্গীর আলম।

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি