‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্যই এত বড় বিপর্যয় হয়েছে বলে আজ, বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে বললেন তিনি। এদিন তারাতলায় বিপর্যয় নিয়ে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণার পাশাপাশি বিগত সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তারাতলার ঘটনায় কাউকে ছাড়া হবে না। এই ঘটনা আপনাদের পাপের ফল। টাকা নিতে নিতে সিটি অফ জয়-কে মৃত্যুপুরী বানিয়ে দিয়েছেন। এই রাজ্যের সর্বনাশ করেছে পূর্বতন সরকার। লোহার বিম কাটার কোনও যন্ত্র পর্যন্ত কেনেনি আগের সরকার। এই ঘটনায় প্রাক্তন মেয়রেরও যোগ রয়েছে। কেউ ছাড় পাবে না। সব প্ল্যান অডিট করা হবে। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সইও রয়েছে। কাউকে রেয়াত নয়।’ 

আরও পডুন: তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা পুরসভার মেয়র পদে ছিলেন ফিরহাদ হাকিম। তাঁর পুরবোর্ডই এই সমস্ত ত্রুটিযুক্ত ও ভুল নকশার বিল্ডিংয়ের অনুমতি দিত বলে অভিযোগ। যার ফলে গোটা শহরে গজিয়ে ওঠা একাধিক বিল্ডিং এখন বিজেপি সরকারের আতস কাচের নিচে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘৪ সপ্তাহ পর্যন্ত সব নির্মাণ কাজ বন্ধ। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কোনও নির্মাণ কাজ থাকলে সেটাকে শুধু ছাড় দেওয়া হবে। কলকাতা পুরসভা, রাজারহাট, পূজালি, বজবজ, সোনারপুর, মহেশতলা-সহ পার্শ্ববর্তী এলাকায় আগামী ৪ সপ্তাহ পর্যন্ত বিল্ডিংয়ের নির্মাণ কাজ বন্ধ রাখা হচ্ছে। সব রিপোর্ট অডিট হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। তারাতলার গুদামটির নকশাতেই ভুল ছিল। সব খতিয়ে দেখা হবে। একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে। রাজেশ পাণ্ডে আইএএস-এর নেতৃত্বে কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে থাকবেন স্মিতা পাণ্ডে, রচনা ভগত, রাজেশ সিনহা, খলিল আহমেদ, আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ার, পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার, ডিজি বিল্ডিং।’

বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘কলকাতা পুরসভায় কি হয়েছে তার সবটা জানিনা। কালীকে ধরলে পরিষ্কার হয়ে যাবে। এই কালীকে পুরসভায় নিয়োগ করেছিল ক্যামাক স্ট্রিট পার্টি। বাইপাসের ধারে তৃণমূলের যে বিল্ডিংটা হচ্ছে ২০০ কোটি টাকা দিয়ে, সেটাও কালী করছে।’

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯