প্রাক্তন মধুমিতার জন্মদিনে বড় ঘোষণা, তবে কী ২০২৬-এই বিয়ে করছেন সৌরভ?

বর্তমানে জীবনটাকে নতুন ভাবে উপভোগ করছেন দুজনেই। মধুমিতা সৌরভকে ভুলে নিজের প্রিয় বন্ধুকে মন দিয়েছেন, চলতি বছরের শেষেই তাদের বিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মৃতি সব সময়ে দুঃখ দেয়, এমনটা নাও হতে পারে। সেই কারণেই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে চান অভিনেতা সৌরভ চক্রবর্তী। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেত্রী মধুমিতা সরকারের প্রাক্তন স্বামী। ভালবেসে তাঁরা বিয়ে করেছিলেন। কিন্তু ৪ বছরের মাথায় তাদের সম্পর্ক ভাঙে। আলাদা হয়ে যান তাঁরা। বর্তমানে জীবনটাকে নতুন ভাবে উপভোগ করছেন দুজনেই। মধুমিতা সৌরভকে ভুলে নিজের প্রিয় বন্ধুকে মন দিয়েছেন, চলতি বছরের শেষেই তাদের বিয়ে। অন্যদিকে সৌরভও পরিচালনায় ডেবিউ করেছেন। পাশাপাশি দীর্ঘদিন পর ছোটপর্দাতেও ফিরেছেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে?

তিনিও কি নতুন কাউকে পেলেন। রবিবার এর পোস্টে তেমনই কিছু ইঙ্গিত দিলেন সৌরভ। অভিনেতার যুক্তি, ‘আমরা যখন দূর থেকে একটা পাহাড় এবং নদীকে দেখি তখন তাকে সম্পূর্ণ দেখতে পাই। আর পরিপূর্ণ দেখতে পাই বলেই সে শুধুই সুন্দর।’ অর্থাৎ অভিনেতার কাছে সম্পর্কও ঠিক তেমনই। ২০২৬ সালে অনুরাগীদের নতুন খবর শোনাতে চলেছেন সৌরভ। তবে কী মধুমিতার মতো তাঁর জীবনেও নতুন কিছু ঘটতে চলেছে? যদিও এই বিষয়ে কিছুই জানা যায়নি।

তবে একটি সংবাদ মাধ্যমে প্রাক্তন স্ত্রীকে নিয়ে কোনও তিক্ততা আছে কিনা, সেই বিষয়ে অভিনেতা বলেছেন, “আমরা এখন স্বাধীন দুটো মানুষ। আমাদের নিজস্ব জীবন, নিজস্ব ভাবনা। কেন অতীত আঁকড়ে বাঁচতে হবে? অতীত অতীতের মতোই থাকুক। তবে অতীতকে অস্বীকার করা যাবে না। যেমন, মধুমিতা যখন স্ত্রী ছিলেন, তখন তাঁর জন্মদিনের আগের রাতে কেক কাটা, তাঁর জন্য বিশেষ আয়োজন করা, এ সব কিছুই ভুলব না। তবে তার মানে এই নয়, সেগুলো ফলাও করতে বলতে হবে। এসব বললে মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী অস্বস্তিতে পড়তে পারেন। সবাই সবার মতো ভাল থাকুক।” তবে মধুমিতার বিয়েতে নিমন্ত্রণ পেলে তিনি যাবেন কিনা তা নিয়ে রসিকতা বজায় রাখেন অভিনেতা, তেমন কিছু বলেন নি।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের