শান্তি ফেরাতে আলোচনা চলাকালীন ফের উত্তপ্ত আফগান-পাক সীমান্ত, মৃত ৫ পাকিস্তানি সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শান্তি ফেরানোর আলোচনার মধ্যে ফের উত্তপ্ত আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত। নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে দুই পক্ষের। রবিবার খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ শুরু হলে প্রায় ৫ জন পাকিস্তানি সেনা এবং ২৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলেই খবর মিলেছে। বছরের পর বছর ধরে চলা সবচেয়ে ভয়াবহ লড়াই বন্ধ করতে চেয়ে উভয় দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠকের মধ্যেই এই ঘটনা ঘটল।

পাকিস্তানি সেনাবাহিনীর মতে, শুক্রবার এবং শনিবার কুর্রাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় জঙ্গিরা আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল। ইসলামাবাদ অভিযোগ করেছে যে তালিবানরা আফগানিস্তানে সক্রিয় সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এমনকি সন্ত্রাসবাদ দমনে আফগানিস্তান সরকারের উদ্যোগ নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ইসলামাবাদ। রবিবারের সংঘর্ষের সময় পাকিস্তানি সেনা বাহিনী বিপুল পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক বাজেয়াপ্ত করার দাবিও করেছে। আফগানিস্তানে, তালিবান সরকারের প্রধান মুখপাত্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে জবাব দেয়নি।

চলতি মাসের শুরুতে দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে। সেই  সংঘর্ষের পুনরাবৃত্তি রোধ করতে এবং শান্তি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য উভয় দেশের  শীর্ষকর্তারা ইস্তাম্বুলে বৈঠক করার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ১৯ অক্টোবর দোহায় প্রথম দফা আলোচনার পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সাময়িকভাবে শান্তি পুনরুদ্ধারের পর এই আলোচনা শুরু হয়।   কাতার এবং তুরস্ক এই আলোচনার আয়োজন করে এবং উভয় পক্ষ পারস্পরিক নিরাপত্তা উদ্বেগ মোকাবিলার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ২৫ এবং ২৬ অক্টোবর ইস্তাম্বুলে  ফের  সাক্ষাৎ করতে সম্মত হয়। সেই আলোচনা চলাকালীন  সীমান্তে শান্তি ফেরার বদলে আরও উত্তাপ বেড়েছে। শনিবার, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন,  যুদ্ধবিরতি চলছে এবং তিনি বিশ্বাস করেন যে আফগানিস্তান শান্তি চায়। তবে, তিনি এটাও ঘোষণা করেছেন যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে ইসলামাবাদ “খোলা যুদ্ধ” শুরু করবে।  

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক