Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খুলছে দুধিয়ার বিকল্প হিউম পাইপের সেতু, স্বস্তি উত্তরের পর্যটনে

Share:

নিজস্ব প্রতিনিধি : একরাতের বৃষ্টির তছনছ হয়ে গিয়েছিল দুধিয়া সেতু। তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সেতুটি। বালাসোর নদীর জলের তোড়ে ভেসে গিয়েছিল সেতুটি। বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যোগাযোগ ব্যবস্থা। পর্যটনেও প্রভাব পড়েছিল বিস্তর। তবে এবার উত্তরে পর্যটনে বড় স্বস্তি। সোমবারই খুলছে দুধিয়ার হিউম পাইপের বিকল্প সেতু। ১৩২টি হিউপ পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই বিকল্প সেতুটি। দুধিয়া সেতু ভেঙে যাওয়ার পর সেটি দ্রুত তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ মতই বিকল্প সেতু তৈরি করে খুলে দেওয়া হচ্ছে। 

কথা রাখলেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে চালু দুধিয়া সেতু। ১৬ দিনের মধ্যে কাজ শেষ করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে এই সেতু। সোমবার থেকেই স্বাভাবিকভাবে যান-চলাচল শুরু হচ্ছে। বালাসন নদীর উপর দুধিয়া ব্রিজের অস্থায়ী সেতুর উপর গাড়ি চলাচল করবে। তবে পণ্যবাহী গাড়িতে নিষেধাজ্ঞা রয়েছে।

গত ৪ অক্টোবর থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের বিস্তির্ণ অঞ্চল। ভেঙে পড়েছিল দুধিয়া সেতু। এরপলে উত্তরবঙ্গের মধ্যেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সেখানে পৌঁছে গিয়েছিলেন। নির্দেশ দিয়েছিলেন দ্রুত বিকল্প রাস্তা তৈরি করতে হবে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছিল। সেই কাজ সম্পন্ন হয়েছে মাত্র ১৬ দিনে। বিকল্প সেতু তৈরি করে বিকল্প যাতায়াতের পথ তৈরি করে দেওয়া হয়েছে। হিউমপাইপ, বোল্ডার ও অন্যান্য সরঞ্জাম দিয়ে এই অস্থায়ী সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে।

বিকল্প সেতু তৈরি করা হলেও কংক্রিটের সেতু তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। পুরনো সেতুর পাশেই ৫৪ কোটি টাকা ব্যয় করে নতুন সেতু তৈরির কাজ চলছে। প্রশাসন সূত্রে খবর, আগামী বছরের জুলাই মাসের মধ্যে এই সেতু তৈরির কাজ শেষ হবে। এই সেতুর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

 

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী