ফের শাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ, ভাগ্য খুলছে ইধিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ও কলকাতার দর্শকদের কাছে পরিচিত মুখ ইধিকা পাল। এক সময়ে টালিগঞ্জের ধারাবাহিকের নিয়মিত মুখ ছিলেন তিনি। ২০২৩ সালের জুন মাসে তাঁর কেরিয়ারে আসে নতুন মোড়। সে বছর হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা‘ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিষেক ঘটে তাঁর। সেই সিনেমা রাতারাতি জনপ্রিয় করে দেয় ইধিকাকে।

‘প্রিয়তমা‘ মুক্তির পর ইধিকার নাম দুই বাংলাতেই ছড়িয়ে পড়ে এই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ‘ইতি‘ নামে এক চরিত্রে। বহু মানুষ এই চরিত্রটির প্রশংসা করেছেন মন খুলে, কেউ আবার সমালোচনা করেছেন। তবে নিন্দা তিনি পাননি কারও কাছথেকেই।  ‘প্রিয়তমা‘ যে রকম ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছিল তেমনি ইধিকার কেরিয়ারকেও নিয়ে গিয়েছিল এক অন্য উচ্চতায়। বর্তমানে ধারাবাহিকের গণ্ডী পেরিয়ে সিনেমায় প্রথম সারির নায়িকা হয়ে উঠেছেন ইধিকা। বর্তমানে টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাও তিনি।

প্রিয়তমার সাফল্যের পর ইধিকার ডাক পড়ে দেবের সঙ্গে অভিনয় করার জন্য। দর্শকদের কাছে প্রশংসিত হয় তাঁর অভিনীতচরিত্র। এরপর আবার ইধিকা ফিরে আসেন বাংলাদেশের সিনেমায়। শাকিব খানের সঙ্গে অভিনয় করেন ‘বরবাদ‘-এ। এখানেও তিনি প্রশংসিত। ইধিকা অভিনয় করছেন বহুরূপ ও রঘু ডাকাতেও। 

শোনা যাচ্ছে ফের নাকি তিনি বাংলাদেশের সিনেমায় ফিরতে চলেছেন। তাও আবার শাকিব খানের বিপরীতে। শাকিবের আগামী ঈদ উল ফিতরের সিনেমা ‘প্রিন্স‘-এর নায়িকা হিসেবে নাকি ঠিক হয়েছে এই ইধিকা পালের নাম। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করা হলেও এই খবর নাকি একেবারে সত্য।

সূত্রের খবর, ইধিকার সঙ্গে ভারতীয় মুদ্রায় ২৮ লক্ষ টাকার চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৫ লক্ষ টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন নায়িকা। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার আগে কিছুটা সময় নিতে চাইছেন নির্মাতারা। প্রিন্স সিনেমাটি ৯০ দশকের ঢাকা আন্ডাওয়ার্ল্ড ঘিরে নির্মিত হচ্ছে। এখানে থাকবে প্রেম-ভালোবাসা, অ্যাকশন ও ইমোশনের সমন্বয়। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত। চিত্রনাট্যলিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মহম্মদ নাজিম উদ্দিন।

সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম মিলি। এই চরিত্রের জন্যই অনেকের অডিশন হয়েছিল। শেষ পর্যন্ত কে এই চরিত্রের অভিনয় করছেন তা অবশ্য এখনও জানা যায়নি। বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তাঁর ‘সোলজার‘ প্রজেক্ট নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী এবং তানজিন তিশা। এই সিনেমাটি আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাবে। ইধিকা বর্তমানে ‘প্রজাপতি ২-এর‘ শুটিংয়ে লন্ডনে রয়েছেন। এখানেও তিনি অভিনয় করছেন দেবের বিপরীতে। এই নিয়ে দেবের সঙ্গে তিনটি সিনেমা একসঙ্গে কাজ করলেন ইধিকা।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’