সুপার কাপে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল, ৪ গোলে হারাল চেন্নাইয়িন এফসিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপার কাপের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল লাল-হলুদ ব্রিগেড। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) চেন্নাইয়িন এফসিকে ৪-০ গোলে হারিয়ে আশা জিইয়ে রাখলেন অস্কার ব্রুজোর শিষ্যরা। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করলেন বিপিন সিংহ। বাকি গোল দুটি করেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিলে ও জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকিও। লাল-হলুদ জার্সি গায়ে প্রথম গোল করলেন তিনি।

আইএফএ শিল্ড ফাইনালে দুর্দান্ত খেলেও টাইব্রেকারে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে হেরে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। সুপার কাপের অভিযানও খুব একটা সুখকর হয়নি বিপিন সিংহদের। প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল ডেম্পোর সঙ্গে ড্র করে পেন্ট খুঁইয়েছিল। ফলে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল অস্কার ব্রুজোর শিষ্যদের। এদিন মরণ-বাঁচন ম্যাচে প্রথম থেকেই চেন্নাইয়িনের বিরুদ্ধে আগ্রাসী ফুটবল খেলতে থাকেন মহেশ সিংহ, মহম্মদ রাকিপ, মিগুয়েল, মহম্মদ রশিদ, সাউল ক্রেসপোরা। মাঝমাঠের দখল নিয়ে ম্যাচের উপরে নিয়ন্ত্রণ নিয়ে নেন লাল-হলুদ ফুটবলারেরা। প্রতিপক্ষের বক্সে একের পর এক আক্রমণ তৈরি করে ইস্টবেঙ্গল। বিপিন, ক্রেসপোরা কয়েকটি সুযোগ নষ্টও করেন। ৩৫ মিনিটে বক্সের বাইরে ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল। মহেশের কাছ থেকে বল পেয়ে হেড করে দলকে এগিয়ে দেন সিবিলে। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আরও আগ্রাসী হয়ে ওঠে লাল-হলুদ ব্রিগেড। প্রথমার্ধের শেষ ১০ মিনিট চেন্নাইয়িনের রক্ষণ ভাগকে আরও চাপে ফেলে দেন লাল-হলুদ ফুটবলারেরা। ফলশ্রুতিতে ৩৯ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায়। ডান দিক থেকে বক্সে বল ভাসিয়ে দেন মহেশ। দলের হয়ে দ্বিতীয় গোল করেননি বিপিন। প্রথমার্ধের সংযুক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন বিপিনই।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য না ঝাঁপিয়ে খানিকটা গা জোয়ারি ফুটবল খেলতে শুরু করে চেন্নাইয়িনের ফুটবলারেরা। যদিও ইস্টবেঙ্গলের আগ্রাসী ফুটবলের সামনে বার বার তাদের পরিকল্পনা ভেস্তে যায়। ৮৫ মিনিটে হিরোশি একটি দূরপাল্লার শট বারে লেগে ফেরে। তিনিই দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে দলের হয়ে চতুর্থ গোল করেন। এদিন জয়ের ফলে দু’ম্যাচে চার পয়েন্ট হল ইস্টবেঙ্গলের। পরের ম্যাচে চির শত্রু মোহনবাগানের মুখোমুখি হবে অস্কার ব্রুজোর শিষ্যরা।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২