বাঁশি হচ্ছে অতীত, গানের কলি শুনে ঘুম ভেঙে এবার ময়লা ফেলবেন গৃহস্থরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঁশিওয়ালার শব্দে আর ঘুম ভাঙবে না কল্লোলিনী কলকাতার বাসিন্দাদের। বাঁশির শব্দ এবার হতে চলেছে অতীত। একখন থেকে গান শুনিয়ে গৃহস্থের বাড়ি থেকে ময়লা সংগ্রহ করবে কলকাতা পুরসভা। শহরে চলমান বর্জ্য সংগ্রহের ব্যবস্থায় নতুনত্ব আনতেই এই উদ্যোগ নিয়েছে পুরকর্তৃপক্ষ। পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গিয়েছে বাড়ি বাড়ি ময়লা নেওয়ার জন্য ব্যবহৃত ব্যাটারী চালিত ছোট্ট গাড়ি গুলিতে বসানো হবে সাউন্ড বক্স। তাতেই চলবে গান আর থাকবে শহর পরিষ্কার রাখার বার্তা।

কলকাতা পুরসভার দাবি বহুদিন ধরে তো মানুষ শুধু বাঁশির শব্দেই ঘুম ভেঙে ময়লা ফেলতে আসেন। এবার তাঁদের ঘুম ভাঙুক গান শুনে। একঘেঁয়ে বাঁশির শব্দ শুনতে শুনতে নাগরিকরাও যেন বিরক্ত হচ্ছিলেন। এবার তাই কিছু ভিন্নতা আনতে গানের প্রচলন করতে চাইছে পুরসভা। গান তো শোনানো হবেই, সেই সঙ্গে নাগরিকদের জন্য থাকবে সচেতনতার বার্তা। আপাতত পরীক্ষামূলকভাবে কয়েকটি গাড়িতে সাউন্ড বক্স লাগিয়ে এই প্রকল্প চালু হবে। সবকটি গাড়িতে এখুনি সম্ভব হবে না গান চালানো। তাই প্রতিটি ওয়ার্ডে একটি করে গান বাজানো গাড়ি চালানো হবে। ওই গাড়িটি সম্ভব হলে প্রতিদিন, নয়তো তিন-চার দিন পাড়ায় পাড়ায় গিয়ে আবর্জনা সংগ্রহ করবে। এক্ষুনি সব গাড়িতে গান বাজানো সম্ভব না হলেও অদূর ভবিষ্যতে প্রতিটিতেই পেনড্রাইভের মাধ্যমে গান চালানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুর আধিকারিকরা।

পুরো কর্তৃপক্ষদের দাবি প্রাথমিক পর্যায়ে সেই সব ওয়ার্ডের গান বাজিয়ে ময়লা নেওয়া হবে যেখানে ময়লা সংগ্রহ তুলনামূলক কম হয়। আশা করা হচ্ছে গানের মাধ্যমে নাগরিকদের উৎসাহিত করা যাবে। গান ভালবাসেন না এমন মানুষ তো বিরল। তাই গান শোনাও হবে, আবার যত্র তত্র ময়লা ফেলা উচিত নয় সে বিষয়ে সচেতনতাও গড়ে উঠবে নাগরিকদের মধ্যে।

এর আগে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ করার জন্য প্রচার করা হয়েছিল গান দিয়ে। তাতে বেশ সাফল্য এসেছিল কলকাতা পুরসভার ঝুলিতে। এবার এই নতুন উদ্যোগও ফলপ্রসূ হবে বলেই মনে করছে পুরসভা। ইতিমধ্যেই প্রশাসনিক মহল থেকে গ্রিন সিগন্যাল এসে গিয়েছে। প্রশাসনিক কর্তারা এই বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখেছেন। এবার শীর্ষ দফতর থেকে অনুমোদন মিললেই খুব তাড়াতাড়ি রাস্তায় ঘুরতে দেখা যাবে ময়লা সংগ্রহে গান বাজানো গাড়িগুলিকে।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের