শুক্রে প্রকাশিত উচ্চমাধ্যমিকের সেমিস্টারের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

Share:

নিজস্ব প্রতিনিধি : উচ্চমাধ্যমিকে পরীক্ষা পদ্ধতিতে এসেছে বদল। এই বছরেই  প্রথমবার বছরে ২ বার  উচ্চমাধ্য়মিক পরীক্ষা  শুরু হয়েছে রাজ্য়ে। কালীপুজো, ভাইফোটা কাটিয়ে শুক্রবারই প্রকাশিত হতে চলেছে সেমেস্টারের ফল। এদিন বেলা ১২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হবে। পরীক্ষার প্রায় ৩৯ দিন পর সেমেস্টারের ফল প্রকাশ হতে চলেছে। পাশাপাশি জানা গিয়েছে, ফল প্রকাশ হলেও হাতে মার্কশিট পাবে না পরীক্ষার্থীরা।

জানা গিয়েছে, অনলাইনে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই জানা যাবে ফল। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে হয় মাধ্যমিক, মার্চে হয় উচ্চমাধ্যমিক। এবার সেই নিয়মে এসেছে বদল। এবার বছরে ২বার পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। পুজোর আগে সেপ্টেম্বরে একটি সেমেস্টার দিয়েছে তাঁরা। এবার আরও একটি পরীক্ষা রয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ১২টায় ফল প্রকাশ করা হলেও দুপুর ২টো থেকে ফল দেখতে পাওয়া যাবে। সেখানেই জানা যাবে প্রাপ্ত নম্বর, বিষয়ের ওপরে পার্সেন্টেজ, পার্সেন্টাইল, পাশ ও ফেল।

৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল পরীক্ষা। ২২ সেপ্টেম্বর শেষ হয়েছিল। এবার সেই পরীক্ষার ফলই প্রকাশিত হতে চলেছে। চলতি বছরে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী ৬ লক্ষ ৬০ হাজার। এবারের পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি মেনে হয়েছে এই পরীক্ষা। এই প্রথমবার স্কুল স্তরের কোনও পরীক্ষায় পরীক্ষার্থীরা  ওএমআর শিটে পরীক্ষা দিয়েছে। প্রচলিত পদ্ধতিকে ভেঙে নতুন নিয়মে হয়েছে পরীক্ষা। গোটা রাজ্যে মোট ১২২-টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। প্রতি বছরের মতো এবছরও বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি ভাষায় প্রশ্নপত্র তৈরি হয়েছে।

সেপ্টেম্বরে পরে মার্চে হবে ফের উচ্চমাধ্যমিকের সেমিস্টারের পরীক্ষা। দু’টি পরীক্ষার প্রাপ্ত নম্বরের যোগফলেই উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে। শিক্ষা সংসদের পক্ষ থেকে এবার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে এবং ভেন্যু সুপারভাইজরের ঘরে সিসিটিভির ব্যবস্থা ছিল। গতবছর পর্যন্তও বছরে একবার পরীক্ষার নিয়ম চলেছে। কিন্তু এ বছর সম্পূর্ণ আলাদা এবং সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়। ফলাফল দেখা যাবে শিক্ষা সংসদের পোর্টালে। ১২টায় পল প্রকাশের পরে দুপুর দুটো থেকে সেখানে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়েই দেখা যাবে ফল। নজর রাখুন-https://result.wb.gov.in/

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন