ফের ক্যারিবিয়ান সাগরে হামলা চালাল আমেরিকা, মাদক সন্ত্রাসীদের জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যারিবিয়ান সমুদ্রে ফের হামলা চালাল মার্কিন সেনা। তাদের অভিযানে ধ্বংস হয়েছে একটি জাহাজ। হোয়াইট হাউজ সূত্রে খবর কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের দাবি, ওই জাহাজে মাদক পাচারকারীরা ছিল। হামলা চালিয়ে সেই সব মাদক সন্ত্রাসী দেরই হত্যা করা হয়েছে বলে দাবি। হোয়াইট হাউ আরও বলছে যে মার্কিন মনোনীত জঙ্গি সংগঠনের সদস্যদের হাতে ছিল জাহাজের নিয়ন্ত্রণ। তবে এখনও পর্যন্ত  কোনও গোষ্ঠী বা সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।

শনিবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ হোয়াইট হাউজের পক্ষ থেকে বিবৃতি জারি করেন। ক্যারিবিয়ান সমুদ্রে মার্কিন হামলা প্রসঙ্গে তিনি জানান, জাহাজটি নিয়ন্ত্রণ করছিল মার্কিন মনোনীত সন্ত্রাসবাদী সংগঠনের হাতে। সেনা হামলায় জাহাজের তিন জনের মৃত্যু হয়েছে। হেগসেথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘আমাদের গোয়েন্দাদের কাছে তথ্য আছে, এই জাহাজটি অবৈধ মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। মাদক পাচারের জন্য যে পথ ব্যবহার করা হয় সেই পথ ধরেই এগোচ্ছিল জাহাজ। জাহাজ ভর্তি নিষিদ্ধ মাদক ছিল।’’ হোয়াইট হাউজের দাবি, ওই মাদক আমেরিকার বাজারে ছড়িয়ে দেওয়া হত। তাই শুরুতেই জাহাজ নিকেশ করেছে মার্কিন সেনা। 

ক্যারিবিয়ান সমুদ্রে মাদক পাচারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত অভিযান চালিয়ে যাচ্ছে। গত সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ে অন্তত ১৫টি হামলা ওই সমুদ্রে করা হল। মার্কিন হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৪ জন। সম্প্রতি ক্যারিবিয়ান সমুদ্রে একটি ডুবোজাহাজ ধ্বংস করে মার্কিন সেনাবাহিনী। ওই ডুবোজাহাজটি ধ্বংসের অনুমতি দিয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর,  ওই ডুবোজাহাজে নিষিদ্ধ মাদকদ্রব্য ছিল যা চোরাপথে সমুদ্রের তলদেশ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করার পরিকল্পনা ছিল। খবর পেয়ে এই পরিকল্পনা ভেস্তে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। তারপর মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে গ্রিন সিগন্যাল মিলতেই তারা হামলা চালায়। ওই হামলায় ডুবোজাহাজের দুজন নিহত হয়। বাকি দু’জনকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়।

 

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা