লাল চা নাকি গ্রিন টি, শরীরের জন্য কোনটা উপকারী? রোজকার অভ্যাসের আগে জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: চা খান না এমন মানুষ বোধহয় হাতে গুণেও পাওয়া মুশকিল। ভোর থেকে রাত পর্যন্ত চায়ের দোকানে থাকে লাইন। কেউ তো আবার বাড়িতেই চার বেলা করে চা বানিয়ে খান। তবে চা ভালোবাসলেও অনেকেই আবার স্বাস্থ্য সচেতন রয়েছেন। লাল চা নাকি গ্রিন টি ভালো? শরীরে কার উপকারিরা কেমন তা বিচার করেও অনেকে চা পান করেন। তবে পার্থক্য করলেও জানেন কি ক্যামেলিয়া সিনেনসিস গাছের পাতা থেকেই তৈরি হয় দুটি চা। এদের গুণগত বৈশিষ্ট্য আলাদা হয় শুধুমাত্র প্রক্রিয়াজাতকরণের তারতম্যের কারণে।

পুষ্টিবিদরা বলছেন, দুটি চা-ই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে অতিরিক্ত চা পাম্ন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। গ্রিন টি আর লাল চা উভয়েরই স্বাস্থ্যগুণ রয়েছে। ব্যবহারের সময় ও পরিস্থিতি অনুযায়ী সঠিক চা বেছে নেওয়া দরকারি। তাই প্রতিদিন শরীর ও মন চাঙ্গা করতে চা পান করার আগে জেনে নিন কার উপকারিতা কতটা…

গ্রিন টি: এই চা তুলনামূলকভাবে কম প্রক্রিয়াজাত। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। প্রতি কাপ গ্রিন টি-তে ক্যাফেইন থাকে ২০-৪৫ মিলিগ্রাম। গ্রিন-টিতে এল-থিয়ানিন নামক একটি অ্যামাইনো অ্যাসিড থাকায় এটি শরীর মনকে চাঙ্গা রাখে। এমনকি গ্রিন টি রোজ পান করলে ওজনও কমে।

লাল চা: লাল চা সম্পূর্ণভাবে অক্সিডাইজড। এতে ক্যাফেইনের পরিমাণ গ্রিন টি-এর চেয়ে বেশি। সেই কারণে এর স্বাদ বেশি তীব্র। ৪০-৭০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে প্রতি কাপ লাল চায়ে। সকালে বা কাজের সময় ঘুম পেলে কড়া করে তৈরি লাল চা বেশি কার্যকরী। এটি কর্মক্ষমতা বাড়ায় ও দেহের ক্লান্তি দূর করে।

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার