২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুরের তৃণমূল কাউন্সিলরের

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে SIR প্রক্রিয়া। এর মধ্যেই নতুন বিতর্ক তৈরি হল বারুইপুর পুরসভায়। ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের। তাঁর নাম তাপস ভদ্র। বারুইপুরের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। বসবাস করেন বারুইপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে।

SIR চালু হওয়ার পর থেকে মানুষের মনে দানা বেঁধেছে আতঙ্ক। সকলেরই মনে ভয় নাম রয়েছে তো ২০০২ সালের ভোটার তালিকায়। যদি না থাকে তাহলেই কি চলে যেতে হবে বাংলাদেশ? সকলের আশা ভরসা হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। কিন্তু এলাকার বাসিন্দাদের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তাপস ভদ্র নিজেই অবাক। তিনি সকলের নাম রয়েছে কিনা দেখবেন কী, দেখা যায় ২০০২ সালের ভোটার তালিকায় তাপস ভদ্রের নিজেরই নাম নেই। এই ঘটনায় হতবাক তিনি।

তাপস ভদ্রের অভিযোগ, “আমি দীর্ঘ দিনের কাউন্সিলর। কিন্তু আমারই নাম নেই। নতুন করে আবার ভোটার তালিকায় নাম তুলতে হবে। আমি এই ব্যাপারে বারুইপুর বিডিও এর কাছে অভিযোগ করেছি।” কাউন্সিলরের আরও অভিযোগ, “২০০২ সালের ২ ও ১৩ নম্বর ওয়ার্ডের প্রায় ১০০ জনের নাম ভোটার তালিকায় নেই। কেন এমন হবে? কেন্দ্রীয় চক্রান্তের শিকার আমি। আমি কাউন্সিলর, আমার নিজেরই নাম নেই। স্থানীয় বাসিন্দাদের কাছে কী করে জবাব দেব ভাবছি।”

SIR নিয়ে চালু হচ্ছে তৃণমূলের এসআইআর লিগ্যাল সেল। এসআইআর আবহে আইনি সহায়তা কেন্দ্র গঠন করছে তৃণমূল। কেউ অসুবিধায় পড়লে আইনি সাহায্য দেওয়া হবে। আইনজীবীদের বিশেষ দল গঠনের জন্যই তৈরি হচ্ছে লিগাল সেল। সব জেলায় ১১ থেকে ২০ নভেম্বর হবে সভা। ১১ নভেম্বর ডোরিনা ক্রসিংয়ে টিএমসির প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

চলন্ত গাড়িতে যৌন নির্যাতনের শিকার মহিলা আইনজীবী, আটক ৩

২৪ ঘন্টার মধ্যে আবারও বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ক্রেতাদের মুখের হাসি উড়ল

চিকেন’স নেক নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের, কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে ১২০ একর জমি

ফলতার পুনর্নির্বাচনে লড়বেন না জাহাঙ্গির, প্রত্যাহার করলেন নিজের নাম

আরজি কর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

হাড়োয়ায় ২২০ বিঘা মাছ চাষের জমি ফেরত পেয়ে খুশিতে আবির খেললেন আদিবাসীরা

ভারতে নেট পরিষেবা বিপর্যস্ত হবে? ইরানের হুমকিতে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

কাগজের প্লেট তৈরির কারখানায় আগ্নেয়াস্ত্র? বিহারে পুলিশের যৌথ অভিযানে সাফল্য

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

বিশ্বের নানা দেশে আম দিয়ে তৈরি হয় এই ৭ জনপ্রিয় পদ

ইলিশ থেকে চিংড়ি, ফলতায় প্রয়াত কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজে আর কী থাকবে মুখ্যমন্ত্রীর পাতে?

‘জলাতঙ্ক আক্রান্ত এবং গুরুতর অসুস্থ কুকুরদের মেরে ফেলতে হবে,’ নির্দেশ সুপ্রিম কোর্টের