চলন্ত গাড়িতে যৌন নির্যাতনের শিকার মহিলা আইনজীবী, আটক ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাত্র-পাত্রী খোঁজার ওয়েবসাইট (Matrimonial  Website) থেকে আলাপ। আর সেই আলাপের সূত্র ধরেই চরম বিপত্তির শিকার হলেন মুম্বাই হাইকোর্টের এক তরুণী আইনজীবী। পুনের এক বিলাসবহুল হোটেলের বাইরে চলন্ত গাড়ির ভেতর তাকে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্তে নেমে মূল তিন অভিযুক্তকে আটক করেছে এবং চতুর্থ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্তদের নাম অভিষেক নবনাথ মুক্তে, ধনঞ্জয় সোর্তে এবং আদেশ শিন্ডে। নির্যাতিতা তরুণী আদতে পাটনার বাসিন্দা হলেও পুনে থেকেই আইন পাস করে বর্তমানে মুম্বাই হাইকোর্টে প্র্যাকটিস করছিলেন। পেশাগত কাজেই তিনি পুনেতে এসেছিল ।   কোরেগাঁও পার্কের একটি পাঁচতারা হোটেলে এক ব্যক্তির সাথে দেখা করতে যান ওই আইনজীবী, যার সাথে তার ম্যাট্রিমোনিয়াল সাইটে পরিচয় হয়েছিল। ওই ব্যক্তি অন্য দুই নারীকে সাথে নিয়ে সেখানে আসেন এবং কিছুক্ষণ কথা বলার পর তারা চলে যান। এরপর ওই হোটেলেই মদ্যপান করার সময় পাশের টেবিলের দুই যুবকের সাথে তরুণীর আলাপ হয়। রাতের শহর উপভোগ করতে তারা সবাই মিলে অন্য একটি পাবে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং গাড়িতে ওঠেন। অভিযোগ, চলন্ত গাড়ির ভেতরেই এক অভিযুক্ত ওই আইনজীবীকে  যৌন নির্যাতন করে। শুধু তাই নয়, নৃশংসতার সীমা ছাড়িয়ে অভিযুক্তরা তাদের আরও দুই বন্ধুকে ফোন করে ওই তরুণীকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও অশ্লীল মন্তব্য করতে থাকে। গাড়িতে থাকা বাকিরাও সমানভাবে কুৎসিত মন্তব্য ছুঁড়ে দিচ্ছিল। এই চরম অপমানের মুখে ভেঙে না পড়ে সাহসের সাথে রুখে দাঁড়ান ওই আইনজীবী। তিনি অভিযুক্তদের বাধ্য করেন ফোনে থাকা ওই দুই বন্ধুকে ঘটনাস্থলে ডেকে এনে ক্ষমা চাইতে। গাড়ি থামলে তাদের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়। বেগতিক দেখে অভিযুক্তরা তরুণীর পার্স রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চম্পট দেয়।

আরও পড়ুনঃঅস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই কন্যা সন্তানকে খুন করে পুলিশ ডাকলেন প্রবাসী বাংলাদেশি

পরে এক স্থানীয় বাসিন্দার সহায়তায় ওই আইনজীবী তার বন্ধু এবং পুলিশের সাথে যোগাযোগ করেন। পুনে পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, “ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তিনজনকে আটক করা হয়েছে এবং বাকি অভিযুক্তকে ধরার জন্য পুলিশি টিম পাঠানো হয়েছে।” বলাই বাহুল্য, পুনের মতো শহরের বুকে এই হাইপ্রোফাইল অপরাধ নারী নিরাপত্তা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন তুলে দিল।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ