আফগান সীমান্তে ফের গোলাগুলি বর্ষণ , শান্তি আলোচনার মাঝেই গুরুতর অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরোধী চুক্তি জোরদার করতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আলোচনা চলছে। শান্তি চুক্তি হবে বলে যখন সারা পৃথিবী আশা করছে সেই সময়ে আফগান ভূখন্ডে আবার গোলাবর্ষণের অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। বৃহস্পতিবার আফগান সামরিক বাহিনীর এক আধিকারিক এবং স্থানীয় বাসিন্দারা এই তথ্য নিশ্চিত করেছেন।

আফগান সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানি সেনারা সীমান্তবর্তী বেসামরিক এলাকায় হালকা ও ভারী ও অস্ত্র নিক্ষেপ করে প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে গোলাবর্ষণ চালানো হয়েছে। এখনও পর্যন্ত আফগানবাহিনী এর কোনও পাল্টা জবাব দেয়নি। নাম প্রকাশ না করে আফগান সেনা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার কথা বিবেচনা করেই আমরা এখনও পর্যন্ত কোন জবাব দিইনি। তবে পাক সেনাবাহিনী এই গোলাবর্ষণের অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেনি।

গত মাসের প্রবল সংঘর্ষের পর যুদ্ধবিরোধী চুক্তি চূড়ান্ত করতে আফগানিস্তান এবং পাকিস্তানের প্রতিনিধি দল তুরস্কে আলোচনায় বসেছে। এর মধ্যে সীমান্তে সংক্ষিপ্ত গোলাগুলি বিনিময় হচ্ছে। উভয় দেশ একে অপরকে দোষারোপ করছে। ৬ নভেম্বর ইস্তাম্বুলে শুরু হওয়া এই আলোচনার উদ্দেশ্য ছিল ১৯ অক্টোবর দোহাই অনুমোদিত যুদ্ধ বিরোধী চুক্তিকে কার্যকর রূপদান করা।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “ইস্তাম্বুলে তৃতীয় দফার আলোচনা শুরু হলেও আজ বিকেলে পাকিস্তানি বাহিনী আবারও স্পিন বোলদাকের উপর গুলি চালিয়েছে। এর ফলে স্থানীয় জনগণ অত্যন্ত আতঙ্কিত।” তিনি আরও জানান যে আফগানবাহিনী আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রতি সম্মান জানিয়েই এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রক দাবি করেছে গোলাগুলি শুরু করেছিল আফগান বাহিনী। বদলে পাক বাহিনী অত্যন্ত পরিমিত এবং দায়িত্বশীলভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলি মহম্মদ হাকমাল জানান সংঘর্ষ সংক্ষিপ্ত হলেও গোলাগুলি প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে চলেছিল। প্রসঙ্গত স্পিন বোলদাক অঞ্চলটি আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার প্রদেশে অবস্থিত।

 অক্টোবরের শুরুতে কাবুলে একাধিক বিস্ফোরণের পর সীমান্তে তীব্র সংঘর্ষে প্রায় ৭০ জন নিহত হয়। এর মধ্যে ৫০ জন ছিলেন আফগান বেসামরিক নাগরিক। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ বলে এই অক্টোবরের বিস্ফোরণকেই মনে করা হয়। পাকিস্তানি সেনাবাহিনী এও জানিয়েছে এই সংঘর্ষের ফলে ২৩ জন সৈন্য নিহত এবং ২৯ জন আহত হয়েছিল। যদিও কোনও সাধারণ মানুষের প্রাণ যায়নি বলে দাবি পাকিস্তানের।

২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে তালিবান। তারপর থেকেই ইসলামাবাদের সঙ্গে কাবুলের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে। ইসলামাবাদ বারবার অভিযোগ করেছে কাবুল টিটিপি অর্থাৎ তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামক সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। এরাই পাকিস্তানের ভেতরে হামলা চালায়। কিন্তু তালিবান সরকার আবার ইস্তাম্বুলে এই অভিযোগ অস্বীকার করেছে।

গত ১৯ অক্টোবর দোহায় তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। তবে ইস্তাম্বুলে অনুষ্ঠিত চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত বৈঠক গত সপ্তাহে স্থবির হয়ে পড়ে। উভয় পক্ষই একে অপরের প্রতি অবিশ্বাস ও চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছিল। বৃহস্পতিবার আলোচনায় আবার বসার কথা থাকলেও স্থানীয় সময় রাত পর্যন্ত কোন বৈঠক হয়নি বলেই জানা গিয়েছে। আলোচনা যদি না এগোয় তাহলে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ারও সম্ভাবনা রয়েছে।

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক