SIR-র বলি শেওড়াফুলির যৌনকর্মী! রাজ্যজুড়ে আতঙ্কে বাড়ছে মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : শেওড়াফুলিতে এক যৌনকর্মীর রহস্যমৃত্যু। শুক্রবার শেওড়াফুলি স্টেশনের কাছে গড়বাগান যৌনপল্লির বাসিন্দা বিতি দাসের (৪৯) ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এই মৃত্যুতেও জড়িয়েছে এসআইআর। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না তাঁর সেই কারণেই আতঙ্কে ছিলেন তিনি

জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই সাড়া পাওয়া যাচ্ছিল না বিতির। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরা এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর দেহ। তারপরেই স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে দেহটি। ঘটনাস্থলে হাজির হয়েছেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন, বৈদ্যবাটির পিন্টু মাহাতো। সূত্রের খবর, ২০০২ সালে ভোটার লিস্টে নাম ছিল না বিতি দাসের। এর থেকে আতঙ্ক কাজ করছিল। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, ৩০ বছর ধরে যৌনপল্লিতে রয়েছেন তিনি। তাঁর স্বামী ও ছেলে রয়েছে। SIR-র ফর্ম হাতে পাওয়ার পরেই এমন ঘটনা ঘটল। ষদিও বিষয়টি অস্বীকার করলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁরা জানান, স্বামীর সঙ্গে অশান্তি হয়েছিল। সেই কারণে আত্মহত্যা করতে পারেন। ঘটনার তদন্তের দরকার। এই মৃত্যু এসআইআর নিয়ে আতঙ্কের কারণে, না কি অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।

এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। ধূপগুড়ি, কুলপি, সাঁইথিয়া, খড়দহে মৃত্যুর খবর সামনে এসেছে। কেউ এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন, কেউ তালিকায় নাম না থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কুলপিতে মৃত্যু হয়েছে শাহাবুদ্দিন পাইক নামে এক ব্যক্তির। সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান প্রামাণিক (৫২)-র মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ধূপগুড়ির লালুরাম বর্মন ।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা