সংক্রমণ কিছুটা হ্রাস পেল, স্বস্তিতে চিকিৎসকমহল

শুক্রবারের তুলনায় সংক্রমণ হ্রাস পেয়েছে ৮.৮ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে দৈনিক সংক্রমণ কিছুটা হ্রাস পেল। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, সকাল ৮টা থেকে শনিবার ২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪, ৩৫৪ জন। শুক্রবারের তুলনায় সংক্রমণ হ্রাস পেয়েছে ৮.৮ শতাংশ। 

গত চব্বিশ ঘণ্টায় (শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, সকাল ৮টা থেকে শনিবার ২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনার বলি ২৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২৫, ৪৫৫ জন। শনিবার পর্যন্ত মহামারীর বলি ৪ লক্ষ ৪৮ হাজার ৫৭৩ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৯১ হাজার ৬১।

এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার ৮৮৯।  শুক্রবারের তুলনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা  ৮.৯ শতাংশ  হ্রাস পেয়েছে। প্রায় ২০০ দিন পর দেশের অ্যাকটিভ করোনা কেস এতটা কমল।

অ্যাকটিভ কেসের  সংখ্যা স্বস্তি দিলেও, কেরল এখনও চিন্তা কারণ হয়ে রয়েছে। শনিবার  কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত  ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্তের স্রেফ কেরলেই সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৮৩৪ জন।  মৃত্যু হয়েছে ৯৫ জনের।

এ রাজ্যে  সংক্রমণের ক্ষেত্রে চিন্তা রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনাকে নিয়ে। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪৬।  মৃত্যু হয়েছে চারজনের। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১১৬ জন। এখানেও মৃত্যু হয়েছে চার জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা