হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি: হরমুজ প্রণালীর কাছে পণ্যবাহী জাহাজে অতর্কিতে টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। নিহত নাবিকের নাম সূরজ যাদব। তিনি উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা। জাহাজটিতে আরও ১৯ ভারতীয় নাবিক রয়েছেন। তারা সুরক্ষিত রয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর)  রাতে ওমানের রাজধানী মাসকটে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এ তথ্য জানানো হয়েছে।

বেসরকারি সংস্থায় কর্মরত নাবিকদের সংগঠন ফরওয়ার্ড সিমেন’স ইউনিয়ন অব ইন্ডিয়া (এফসিইউআই)-এর তরফে ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে লেখা হয়েছে, ‘নিছক আশ্বাসের কোনও মূল্য নেই। হরমুজ ও এর আশপাশের এলাকায় নিরীহ বেসামরিক নাবিকদের হত্যা করা হচ্ছে। এদিন ভারত অভিমুখে আসার পথে ‘এমভি কেপ দাও’ (MV Cape Dao) জাহাজটিতে দুটি টর্পেডো দিয়ে আঘাত করা হয়। তার মধ্যে একটি আঘাত হানে ‘সি-ডেক’ (C-deck)-এর আবাসন এলাকার বাঁ পাশে এবং অন্যটি আঘাত করে ইঞ্জিন রুমের কাছে জাহাজের কাঠামোর বাঁদিকে। জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তার মধ্যে ২০ জনই ভারতীয়। হামলায় সূরজ যাদব নামে এক ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায়।’ ইউনিয়নের তরফে অভিযোগ করা হয়েছে, ‘লাগাতার হামলার ফলে হরমুজ প্রণালী ও এর আশপাশের এলাকায় বেসামরিক নাবিকরা ঝুঁকির মুখে পড়েছেন।’

ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে ‘এক্স’ হ্যান্ডলে হরমুজের কাছে জাহাজে হামলার ঘটনায় একজন নাবিকের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়েছে, ‘হামলায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। দূতাবাস পুরো পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ‘রিক্রুটমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস’ (RPSL) সংস্থা এবং নিহত নাবিকের পরিবারের সাথেও যোগাযোগ রক্ষা করা হয়েছে।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২