মুখোমুখি সংঘর্ষ কন্টেইনার ও বাসের, আহত ২৫ বাসযাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, আমতা: ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ায় (howrah)। যাত্রীবাহী বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ২৫ জনের বেশি বাসযাত্রী। শনিবার রাতে আমতার রানিহাটি রোডের ১০ নম্বর পোলের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, শনিবার রাতের দিকে হাওড়া ঝিকিরা রুটের বাসটি ঝিকিরার দিকে যাচ্ছিল। আমতা ১০ নং পোলের কাছে বাসটি আসতে উল্টো দিক থেকে আসা একটি কন্টেইনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আমতা থেকে কন্টেইনারটি রানিহাটির দিকে যাচ্ছিল। সংঘর্ষের জেরে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলেও মনে করা হচ্ছে। বাসের মধ্যে থাকা যাত্রীরা অনেকেই আহত হয়েছেন। দুর্ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। তারাই দুর্ঘটনাগ্রস্থ বাস থেকে আহতদের উদ্ধার করে আমতা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।তারপর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্যত্র ট্রান্সফার করা হয়েছে।

দুর্ঘটনাটি কি করে ঘটল? তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছে। বাসের গতি ও কন্টেইনারের গতি খতিয়ে দেখা হচ্ছে। কোনরকম ভাবে ওভারটেক করার চেষ্টা করা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ দেখছে পুলিশ (Police)। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল পুলিশ এবং আমতার বিধায়ক সুকান্ত পাল (Sukanta Paul)। আহতরা যাতে সঠিকভাবে চিকিৎসা পান তার জন্য পদক্ষেপ নেওয়ার কথা তিনি বলেছেন। দুর্ঘটনার পরে কন্টেনার ও বাসের চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে