Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফেডারেশনকে খোঁচা, ISL নিয়ে সরব সৌভিক চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কি, দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের এই নিয়ে জিজ্ঞাসা করলেও তাঁরা সঠিক বলতে পারবেন না। FSDL এর সঙ্গে AIFF এর MRA শেষ হওয়ার পর থেকে ISL নিয়ে টালবাহানা চলছে। AIFF- এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ডিসেম্বর মাসে আইএসএল শুরুর ঘোষণা করলেও তা নিয়ে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। কবে আদৌ আইএসএল শুরু হবে, কীভাবে শুরু হবে সেসব কোনও বিষয়েই আলোচনা হয়নি। আয়োজনের জন্য কোনও সংস্থা যোগাযোগও করেনি। এই পরিস্থিতিতে অত্যন্ত সংশয়ের মধ্যে রয়েছে ফুটবলের সঙ্গে যুক্তদের ভবিষ্যৎ। চলমান এই টালমাটাল পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী।

রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সৌভিক। তাতে তিনি স্পষ্ট জানান ISL নিয়ে এই টালবাহানাকে শুধু সাময়িক বিপর্যয় হিসেবে মানতে চান না। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের কাছেই এ এক বড় ধাক্কা হিসাবে বর্ণনা করছেন তিনি।সোশ্যাল মিডিয়ায় সৌভিক লেখেন,  ‘ISL আয়োজনের জন্য বিডের ব্যর্থতা শুধুমাত্র একটি ব্যবসায়িক বিপর্যয় নয়। আমার মতে, এই ঘটনাটা দেখিয়ে দিল ভারতীয় ফুটবল পরিচালনার সমস্যাগুলি কতটা গভীরে। এটি কেবলমাত্র একটি লিগের বিষয় নয়। যখন ভারতীয় ফুটবলের শীর্ষস্তরের ফুটবল অনিশ্চিত হয়ে পড়ে তখন এটি তৃণমূল থেকে জাতীয় প্রত্যেকটা স্তরকে প্রভাবিত করে।

সৌভিকের কথাই উঠে এসেছে ক্লাবের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই প্রসঙ্গ। প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফ সমর্থক, যারা নেপথ্যে থেকে কাজ করেন তাদের কথাও তিনি বলেছেন। তাই তিনি যত দ্রুত সম্ভব ভারতীয় ফুটবলে স্বচ্ছ পরিকল্পনা আনার পক্ষে কথা বলেন।তিনিও দাবি করেন যে খেলার সঙ্গে যারা যুক্ত সেটা প্লেয়ার হোক বা স্পনসর প্রত্যেকের কাছে এমন একটা দিক নির্দেশ প্রয়োজন যার ওপর নির্ভর করে তারা এগিয়ে যাবেন।

প্রসঙ্গত আইএসএলের আয়োজনের দিন পিছিয়ে দেওয়াই AIFF সুপার কাপ এগিয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে সেটাও সঠিকভাবে আয়োজিত হচ্ছে না। গ্রুপ স্তরের ম্যাচের পর লম্বা বিরতি দিয়ে আয়োজিত হবে সেমিফাইনাল ও ফাইনাল। যেই দলগুলো সেমিফাইনালে প্রবেশ করেছে তাদের প্লেয়ার এবং কোচেরা এই মুহূর্তে ছুটিতে রয়েছেন।  

অন্যদিকে আইপিএল নিয়ে ফেডারেশন একটি টেন্ডার কমিটি গঠন করেছিল। সেই কমিটি বিড পেপার জমা দেওয়ার সময়সীমা ৫ নভেম্বর থেকে পিছিয়ে ৭ নভেম্বর করেছিল। তবে এর জন্য কোনও বিট জমাই পড়েনি। এমনকি FSDL-ও কোনও দরপত্র জমা দেয়নি। অন্য কোনও সংস্থাও বিশেষ আগ্রহ দেখায়নি। এ নিয়ে ফেডারেশনে কিছু বলছে না। এর ফলে ISL-এর ভবিষ্যৎ কি তা নিয়ে নানা দিক থেকেই উঠছে আরও প্রশ্ন। 

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?